আর্জেন্টাইন কোচ বরখাস্ত, নতুন কোচ পেলেন মেসি-নেইমাররা
গত মৌসুমে লিগ ওয়ানের শিরোপা জিতিয়েছেন। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতা পচেত্তিনোর চাকরি বাঁচাতে পারলো না। ১৮ মাসের মাথায় বরখাস্ত হলেন আর্জেন্টাইন এই কোচ।
২০২১ সালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল পিএসজি। গত আসরে তারা বাজেভাবে হারে রিয়াল মাদ্রিদের কাছে। চ্যাম্পিয়নস লিগে এমন ব্যর্থতার পরই পচেত্তিনোকে নিয়ে ভীষণ সমালোচনা হচ্ছিল। অবশেষে তাকে বিদায়ই নিতে হলো।
নতুন কোচের দায়িত্ব পাওয়া গাল্টিয়ের আরেক ফরাসি ক্লাব নাইসে এক মৌসুম কাটিয়েই (দলকে পঞ্চম স্থানে এনে) দায়িত্ব ছেড়ে দিলেন। মেসি, নেইমার, এমবাপেদের কোচিং করানোর লোভ সামলানো যে কঠিনই ছিল তার জন্য!
এর আগে ফরাসি ক্লাব লিলেতে সাড়ে তিন বছর কোচিং করিয়েছেন গাল্টিয়ের। সেখানে ছিল ঈর্ষণীয় সাফল্য। লিলেকে রেলিগেশন থেকে টেনে তুলেছেন, পুরো মৌসুমে দায়িত্ব পাওয়ার পর করেছেন দ্বিতীয়। পদত্যাগের আগে ওই ক্লাবকে দশ বছরের মধ্যে প্রথম লিগ ওয়ান শিরোপাও জিতিয়েছেন ৫৫ বছর বয়সী এই কোচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল