ক্রিকেট ইতিহাসের সব কিছু বদলে দিলো ইংল্যান্ড
এবার স্বপ্নের ফর্মে থাকা জনি বেয়ারস্টো আর জো রুটের অবিশ্বাস্য জুটিতে ৭ উইকেট হাতে রেখেই এই রান তাড়া করে ফেললো ইংলিশরা, গড়লো ইতিহাস।
শুধু নিজেরা ইতিহাস গড়া নয়, ভারতের ইতিহাসও বদলে দিয়েছে বেন স্টোকসের দল। পরিসংখ্যান বলছে, এর আগে ভারতীয় দল কখনও ৩৫০-এর উপর রানের লক্ষ্য দিয়ে হারেনি। ইংল্যান্ডও ৩৫৮-এর বেশি রান তাড়া করে কখনও জেতেনি।
এজবাস্টন টেস্টে সব হিসেব নিকেশ বদলে দিলেন বেয়ারস্টো-রুট। দুজনই পেলেন সেঞ্চুরি। তাদের ২৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইংল্যান্ডও পেলো ইতিহাসসেরা জয়।
৭৪ বছরের মধ্যে ইংল্যান্ডের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও হলো আজ। ১৯৪৮ সালে হেডিংলিতে ৪০৪ তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। এটি এখন পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।
সব মিলিয়ে এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে অষ্টম সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন