টি-২০ তে সবচেয়ে ব্যস্ততম সময় পার করতে যাচ্ছে বাংলাদেশ
উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে চলতি মাসের ১৮-১৯ জুলাই দেশে ফিরবে বাংলাদেশ। এরপর ছয়-সাত দিন বিশ্রাম শেষে এ মাসের শেষেই জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা।
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ভবিষ্যৎ সফর সূচি নিয়ে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘জিম্বাবুয়ে বোর্ডের সাথে কথা বলে আমরা মোটামুটি একটা সূচি চূড়ান্ত করেছি। যেহেতু জিম্বাবুয়ের বোর্ড স্বাগতিক, তারাই এটা ঘোষণা করবে। আশা করছি ২-১ দিনের মধ্যে প্রকাশিত হবে। জুলাইয়ের শেষের দিকে আমাদের দল যাবে। আগস্টের মধ্যেই তিনটা ওয়ানডে ও তিনটা টি-টোয়েন্টি খেলে আমাদের দল বাংলাদেশে ফেরত আসবে।’
জিম্বাবুয়ে সফর ছাড়াও রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ, পাকিস্তান-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ, টি-টোয়েন্টি বিশ্বকাপ।
সূচি নিয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘পুরো বিষয়টা টিম ম্যানেজমেন্ট ঠিক করে। শীঘ্রই আমরা ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট, সিনিয়র খেলোয়াড়, নির্বাচক, বোর্ডের সংশ্লিষ্টদের সাথে বসে ঠিক করে নেব। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে এশিয়া কাপ পর্যন্ত বাংলাদেশের সূচি ঠিক করে জানিয়ে দিতে পারব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live