হারের পর শাস্তি পেল ভারতের ক্রিকেটাররা
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ০৫ ২২:১৭:২৭
এই হারের ফলে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে নেমে গেছে ভারত। আর পাকিস্তান উঠে গেছে তিন নম্বরে। জরিমানা হয়েছে ভারতীয় ক্রিকেটারদেরও।
তাদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর মধ্যে দিয়ে তৃতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা গেছে ভারতের।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুর ম্যাচে জরিমানা হয়েছিল ইংল্যান্ডের। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে পয়েন্ট কাটা গিয়েছিল ভারতের।
আইসিসির বিধি অনুযায়ী প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানার বিধান রয়েছে। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করে কাটার নিয়ম রয়েছে।