ব্যালন ডি’অরজয়ী তারকাকে হারালো স্পেন
টুর্নামেন্ট সামনে রেখে মাঠে নামার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন পুতেয়াস। মঙ্গলবার অনুশীলনের সময় হাঁটুতে চোট পান ২৮ বছর বয়সী এই প্লে-মেকার। শুরুতে মনে হয়েছিল, মচকে গেছে তার পা। পরে জানা যায়, ছিড়ে গেছে লিগামেন্ট।
গত সপ্তাহেই দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে স্পেনের হয়ে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন পুতেয়াস। ইউরোতেও তার পারফরম্যান্সের দিকে তাকিয়ে ছিল স্প্যানিশরা।
ইনজুরির কারণে স্পেন গত মাসেই হারিয়েছে তাদের সর্বকালের সেরা গোলদাতা জেনিফার হারমসোকে। পুতেয়াসের ছিটকে পড়ার খবর তাদের দুর্দশা আরও বাড়ালো।
স্থানীয় গণমাধ্যমের খবর, পুতেয়াসের স্থলাভিষিক্ত হিসেবে রিয়াল সোসিয়েদাদের এমায়ুর সারেগিকে ডাকার কথা ভাবছেন স্পেন কোচ হোর্হে ভিলদা।
এবারের ইউরোতে স্প্যানিশদের প্রথম ম্যাচ ৮ জুলাই। মিল্টন কেনেসে তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড। ‘বি’ গ্রুপে এছাড়াও স্পেনকে মোকাবেলা করতে হবে আটবারের চ্যাম্পিয়ন জার্মানি এবং ২০১৭ সালের ফাইনালিস্ট ডেনমার্ককে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live