নেইমার পিএসজি ছাড়ার কথা ভাবছেন, নেইমার পিএসজি ছাড়ার কথা ভাবছেন
গুঞ্জন আছে, নেইমার পিএসজি ছাড়ার কথা ভাবছেন। এরই মধ্যে বেশ কয়েকটি ক্লাব তার প্রতি আগ্রহ দেখিয়েছে। তবে গাল্টিয়ের বিশ্বমানের খেলোয়াড়কে কিছুতেই ছাড়তে রাজি নন।
পিএসজি কোচ বলেন, ‘সে (নেইমার) একজন বিশ্বমানের খেলোয়াড়। কোন কোচ দলে এমন খেলোয়াড়কে না চাইবে? অবশ্যই আমাদের দলে ভারসাম্য আনতে হবে। তবে আমি পরিষ্কার করে বলতে চাই, তাকে দলে লাগবে এবং আমি নিশ্চিত সে আমাদের সঙ্গে থাকবে। কেননা আমরা সেরাদেরই চাই।’
গত মৌসুমে পিএসজি ছাড়ার দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন কিলিয়ান এমবাপেও। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি ছিল সময়ের ব্যাপার। তবে শেষ মুহূর্তে লা লিগার ক্লাবকে ‘না’ বলে দেন ফরাসি ফরোয়ার্ড।
এমবাপেকে নিয়ে গাল্টিয়ের বলেন, ‘ফরাসি একজন কোচ হিসেবে আমি খুশি যে, সে পিএসজিতে থাকছে। এটা আমাদের ফুটবল এবং ক্লাবের জন্যই ভালো।’
‘সে বিশ্বের অন্যতম সেরা, তবে আমরা সব দায়িত্ব তার ওপর দিয়ে রাখতে পারি না। অন্য খেলোয়াড়রাও আছে। যদি আমরা দল হিসেবে খেলতে পারি, তবে দারুণ একটি মৌসুম কাটাতে পারব’-যোগ করেন গাল্টিয়ের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live