ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেট খেলা নিয়ে খোঁচা দিলেন স্মিথ
ব্রেন্ডন ম্যাককালাম কোচের দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডের টেস্ট দল এই মুহূর্তে খুবই আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। যে কারণে তারা ধারাবাহিকভাবে ম্যাচও জিতছে।
কদিন আগে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইংলিশরা। সেই ধারাবাহিকতা ধরে রেখে এজবাস্টন টেস্টে ভারতকেও হারায় বড় ব্যবধানে।
ইংল্যান্ড এখন মারকাটারি ক্রিকেট খেলছে টেস্টে। হোক টেস্টের চতুর্থ ইনিংস কিংবা পঞ্চম দিন, তাদের সামনে এখন ৪০০-৫০০ কোনো রানই নিরাপদ নয়। ইংল্যান্ডের এই আক্রমণাত্মক ক্রিকেটের নাম দেওয়া হয়েছে ‘ব্যাজবল’ স্টাইল। যা নিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনার ঝড় উঠেছে।
এবার সেই আলোচনায় যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও টেস্টে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথ। তিনি যেন কিছুটা খোঁচাই দিলেন চিরপ্রতিদ্বন্দ্বীদের।
স্মিথের মতে, ইংল্যান্ড দলের এই নতুন স্টাইলটি বেশ রোমাঞ্চকর হলেও কতদিন চলবে, সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এমন ক্রিকেটের স্থায়ীত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ইংলিশদের খেলার প্রসঙ্গ আসলে স্মিথ বলেন, ‘এটা খুবই রোমাঞ্চকর। তবে আমি দেখতে চাই, এটা কতদিন স্থায়ী হয়। এটা কি একটানা চলতে পারে?’
স্মিথ যোগ করেন, ‘আপনি যদি এমন উইকেটে ব্যাট করেন যেখানে ঘাস আছে এবং প্যাট কামিন্স, জস হ্যাজেলউড আর মিচেল স্টার্ক সামনে থেকে বোলিং করছেন, আপনি কি তখনও এভাবে ব্যাট করবেন? আমরা দেখব ভবিষ্যতে কী হয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live