ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত
চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। তার আগে প্রস্তুতির বড় মঞ্চ হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজ। এরই সঙ্গে এজবাস্টন টেস্ট হারের প্রতিশোধ নিতে এই টি-২০ম্যাচকে বেছে নিচ্ছে টিম ইন্ডিয়া।
অন্যচিকে, ইয়ন মর্গ্যান জামানা শেষ হয়েছে। ইংল্যান্ড দলের নতুন অধিনায়ক এখন জস বাটলার। আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা এই মারকাটারি ব্যাটসম্যান এবার দেশের জার্সি গায়েও ঝড় তুলতে চাইবেন। তিনিই এই সিরিজে টিম ইন্ডিয়ার বড় ভয়ের কারণ হতে চলেছেন। সব মিলিয়ে দুই দলই একইরকম শক্তিশালী। তাই একটি উপভোগ্য ম্যাচ দেখার অপেক্ষায় থাকবেন ক্রিকেটপ্রেমীরা।
সাউদাম্পটনের রোজ বাউলের উইকেট ব্যাটিং সহায়ক। ব্যাটিং উইকেটে বড় রানের ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। ঘাস থাকার কারণে পেসারদের জন্য এই উইকেটে কিছুটা সুবিধা থাকবে। স্পিনাররা ম্যাচের মাঝামাঝি পিচ থেকে টার্ন আদায় করে নিতে পারে। তবে গোটা ম্যাচ জুড়ে বল ব্যাটে আসে খব সুন্দরভাবে। এই উইকেটে যা চরিত্র তাতে রান তাড়া করে জেতা বেশি সহজ কাজ। ফলে এই পিচে যেই দলই টস জিতবে সেই দলের অধিনায়কের চাইবে ফিল্ডিং করতে।
ইংল্যান্ড বনাম ভারত ম্যাচের সময়ে তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৬৫ শতাংশ। ১০ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চালাবে। খেলা চলাকালীন শিশির পড়ারও কোন সম্ভাবনা নেই। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা জমাটি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।
ভারত বনাম ইংল্যান্ডের লড়াইয়ে বিপক্ষ দলের থেকে এক চুল এগিয়ে রয়েছেন টিম ইন্ডিয়া। এই দুই দলের মধ্যে বেশ কয়েকবার ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এর আগে মোট ১৯বার মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে এই দুই দেশ। এর মধ্যে মোট ১০টি ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। অন্যদিকে, চোখে চোখ রেখে লড়াই করে বাকি ৯টি ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড দল। তাই এই ম্যাচে নামার আগে দুই দলের মধ্যে বিশেষ ফারাক নেই বললেই চলে।
সম্ভাব্য টিম
ইংল্যান্ড (END)
জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, রিস টপলি, টাইমাল মিলস, ম্যাথু পারকিনসন
ভারত (IND)
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, আভেশ খান
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ