ভারতের সবচেয়ে দামি টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম ঘোষণা
হার্দিকের অধিনায়কত্বেই প্রথমবার আইপিএলে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স। ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। এছাড়া সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে তার অধীনেই সিরিজ জিতেছে ভারতের জাতীয় ক্রিকেট দল।
তাই ভারতের ক্রিকেট মহলে প্রচ্ছন্ন দাবি শোনা যায়, হার্দিকের হাতেই তুলে দেওয়া হোক ভারতের টি-টোয়েন্টি দল। বিশেষ করে বৃহস্পতিবার আরও একটি অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে দলকে জেতানোর পর আবারও জোরালো হয়েছে এ দাবি।
প্রথমে ব্যাট হাতে ক্যারিয়ারসেরা ৩৩ বলে ৫১ রানের ইনিংস। পরে বোলিংয়ে নেমেও ক্যারিয়ারের সেরা ৩৩ রানে ৪ উইকেট তুলে নেন হার্দিক। স্বাভাবিকভাবেই ভারতের ৫০ রানের জয়ে তার হাতে ম্যাচসেরার পুরস্কার উঠেছে। এমন পারফরম্যান্সের পর সাবেক ক্রিকেটারদেরও প্রশংসায় ভাসছেন হার্দিক।
ভারতের সাবেক ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার মতে, হার্দিকই এখন দলের সবচেয়ে দামি টি-টোয়েন্টি খেলোয়াড়। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় এ বিষয়ে কথা বলেছেন আকাশ চোপড়া।
তার ভাষ্য, ‘হার্দিক পান্ডিয়া ক্রমেই ভারতের সবচেয়ে দামি টি-টোয়েন্টি খেলোয়াড় হয়ে উঠছে। তার মতো আর কেউ নেই। সে যদি পুরোপুরি ফিট থাকে, তাহলে যে কারও বিপক্ষে তাকে নামিয়ে দেওয়া যাবে। সে ভারতের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়। যা আজকেও প্রমাণ করলো।’
এদিকে ম্যাচসেরার পুরস্কার জেতা হার্দিক বলেছেন, ‘আমি আমার ক্রিকেট উপভোগ করছি। আমার দিক থেকে প্রস্তুতিতে অনেক সময় যায়। যাতে আমার শরীর ঠিক অবস্থায় থাকে। খেলার আগে আমি যে বিরতিটা নেই, সেটিকে সুযোগ হিসেবে কাজে লাগাই। আমার মনে হয় সেই বিরতি আমার প্রয়োজন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live