সাকিব একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছে: ফাহিম
এবং ধরা হয় সাকিব তার খুব প্রিয়। ফর্ম হারিয়ে নিজেকে খোঁজা মুমিনুল হকের পরিবর্তে সাকিবকে অধিনায়ক করতে আর সবার চেয়ে কোচ ফাহিমই ছিলেন সরব। মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বেশ আস্থা নিয়েই বলেছিলেন- মেধা, অভিজ্ঞতা, পারফরমেন্স সব দিক থেকে সাকিবই অধিনায়কত্বের যোগ্য দাবিদার এবং তাকেই অধিনায়ক করা হোক।
সাকিব অধিনায়ক হলেন এবং টেস্টে তার নেতৃত্বেই খেললো বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে কোনো উন্নতি কি চোখে পড়েছে? অতিবড় সাকিব ভক্তও অকপটে স্বীকার করছেন, ‘নাহ, কোনো উল্লেখযোগ্য উন্নতির যোগ ঘটেনি। অধিনায়ক সাকিব আর পারফরমার সাকিবও আহামরি কিছু করে দেখাতে পারেননি। টিম বাংলাদেশও যথাক্রমে ৭ এবং ১০ উইকেটে করুনভাবে হেরেছে।’
এবার টি-টোয়েন্টি সিরিজেও পারফরমার সাকিবকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। যে ফরম্যাটে ২০১৮ সালে ১০৩ রান ও ৩ উইকেট শিকার করে সাকিব টিম বাংলাদেশের সিরিজ বিজয়ের প্রধান রূপকার হিসেবে হয়েছিলেন সিরিজ সেরা, এবার ৪ বছর পর সেই সিরিজের বল ও ব্যাট হাতে সাকিব ব্যর্থ।
প্রিয় শিষ্যর পারফরমেন্সে সন্তুষ্ট হতে পারেননি কোচ নাজমুল আবেদিন ফাহিমও। জাগো নিউজের সঙ্গে আলাপে এ ঝানু ক্রিকেট বোদ্ধার সোজা-সাপটা উচ্চারণ, ‘অবশ্যই সাকিব প্রত্যাশা মেটাতে পারেনি। তার কাছ থেকে অনেক বেশি কিছুর আশায় ছিলো সবাই; কিন্তু মাঠে ব্যাট ও বল হাতে সাকিব সে আশা মেটাতে পারেনি।’
ফাহিমের মূল্যায়ন, ব্যাট হাতে সাকিবের সামনে সুযোগ ছিল এর চেয়ে অনেক বেশি ভাল খেলার ও বড় ইনিংস সাজানোর। কিন্তু সাকিব তা পারেননি। তিন ম্যাচে (২৯+৬৮*+৫) ১০২ রান করলেও দলকে টেনে তুলতে পারেননি। একটু কঠিন করে বললে সাকিবের ইনিংসগুলো সে অর্থে দলের তেমন কোনো উপকারে আসেনি।
কেন সাকিব ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারলেন না? এর কারণ খুঁজতে গিয়ে নাজমুল আবেদিন ফাহিমের মনে হয়েছে, ‘সাকিব একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছে।’
ফাহিম শেষ ম্যাচে সাকিবের কাছ থেকে একটি বড় ও কার্যকর ইনিংসের আশায় ছিলেন। তার ভাষায়, ‘সাকিব শেষদিন পর্যাপ্ত সময় ও সুযোগ পেয়েছিল ইনিংসকে লম্বা করার; কিন্তু আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই সে একটু বেশি তাড়াহুড়ো করেছে। শেষ টি-টোয়েন্টিতে গুরুত্বপূর্ণ সময়ে এমন এক শট খেলে নিজের ইনিংসের মৃত্যু ডেকে আনলো যা খুব প্রয়োজন ছিল না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো