ক্ষোভে ত্রিপুরায় ঋদ্ধিমান সাহা
ক্যারিয়ারের প্রায় শুরু থেকে ১৫ বছর বাংলার হয়েই রঞ্জিসহ অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট খেলেছেন ঋদ্ধিমান। শুক্রবার বাংলা ছেড়ে ত্রিপুরার সঙ্গে নতুন চুক্তি করেছেন তিনি। এই দলের অধিনায়কত্বও পেতে পারেন ৩৭ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটার।
মাসখানেক ধরেই ত্রিপুরার সঙ্গে চুক্তি করার ব্যাপারে কথাবার্তা বলছিলেন ঋদ্ধিমান। সিএবির কাছ থেকে অনাপত্তিপত্র পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ত্রিপুরায় নাম লেখালেন তিনি। যেহেতু পূর্ণাঙ্গ সময় ঋদ্ধিমানকে পাওয়া যাবে, তাই তার অধীনে বিল্ড-আপ ক্যাম্পও আয়োজন করবে ত্রিপুরা।
গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ঋদ্ধিমান। টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে তাকে পরোক্ষভাবে অবসরের কথাও বলা হয়েছে। তবে যতদিন সম্ভব চেষ্টা করে যাওয়ার কথা জানিয়েছেন এ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
এখন পর্যন্ত ১২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১৩ সেঞ্চুরি ও ৩৮ হাফসেঞ্চুরিতে প্রায় ৪২ গড়ে করেছেন ৬৪২৩ রান। সবশেষ আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ১১ ইনিংসে ১৩২.৩২ স্ট্রাইকরেটে ৩১৭ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ঋদ্ধিমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে