ওয়ানডে রাঙ্কিংয়ে চমক দেখালেন তামিম ও মিরাজ
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৩ ১৪:৫২:১৪
গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।
গত রোববার হওয়া বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে ক্যারিবিয়ানদের ১৪৯ রানে থামিয়ে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিরাজ। অফ স্পিনে ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ষষ্ঠ স্থানে আছেন তিনি।
রান তাড়ায় দলকে ভালো শুরু এনে দেন তামিম। ২৫ বলে এক ছক্কা ও ৪ চারে খেলেন ২৩ রানের ইনিংস। ব্যাটসম্যানদের তালিকায় বাঁহাতি এই ওপেনারের অবস্থান এখন ১৯তম।
(বিস্তারিত আসছে…)