না খেলেও র্যাংকিংয়ে জেসন রয়কে পেছনে ফেললেন মুশফিক
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। সফরের একমাত্র জয়ের পথটা শুরুতেই তৈরি করে দিয়েছিলেন মিরাজ-শরিফুল ইসলামরা। শুরুতে দুর্দান্ত বোলিং করেছেন নাসুম আহমেদ, আর মাঝের সময়টাই ব্যাটারদের উইকেটে আটকে রেখেছেন মিরাজ।
এদিন মাঠ ভেজা থাকয় খেলা শুরু হয় কিছুটা দেরিতে। তাই ৪১ ওভারে নেমে আসা সেই ম্যাচে যেকনো একজন বোলারের ৯ ওভার করার সুযোগ ছিল। মিরাজ সেদিন এতটাই দুর্দান্ত ছিলেন যে, অধিনায়ক তাকে দিয়েই ৯ ওভার করিয়েছেন। যেখানে ৩৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন এই অফ স্পিনার।
এমন পারফর্ম্যান্সের পর তার আগের রেটিং পয়েন্টের সঙ্গে যুক্ত হয়েছে আরও ১৪ রেটিং পয়েন্ট। এর ফলে রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের ৮ থেকে তিনি উঠে এসেছেন ৬ নম্বরে উঠে এসেছেন মিরাজ।
বোলারদের র্যাঙ্কিংয়ের সেরা পাঁচেও এসেছে বড় পরিবর্তন। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের নেয়ার পর ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন জাসপ্রিত বুমরাহ। দুইয়ে নেমে গেছেন ট্রেন্ট বোল্ট।
গত সপ্তাহে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে মুশফিকুর রহিম ছিলেন ১৭তম অবস্থানে। তার সামনে ছিলেন জেসন রয়। এই ইংলিশ ওপেনার গতকাল ভারতের বিপক্ষে ৫ বল খেলে ডাক মেরেছেন। এর ফলে রয়ের রেটিং পয়েন্ট কমেছে। সে কারণেই মুশফিকের নিচে নেমে গেছেন রয়। ৬৮৪ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিক উঠে এসেছেন ১৬তম অবস্থানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে