তামিম, মস্তাফিজকে বিশ্রামে রেখে লিটনকে অধিনায়ক করে ৩য় ওয়ানডের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা
২য় ম্যাচ শেষে তামিম বলেন, দেখেন যারা খেলে নাই, যাদের নিয়ে অনেকদিন নিয়ে ঘুরছি তাদের সুযোগ দেওয়া যায়। এটার জন্য যদি আমাকেও এক-দুইটা ম্যাচ মিস করতে হয় তাও ঠিক আছে।’
তিনি আরও বলেন, ‘এখন যদি বেঞ্চের শক্তিটা না দেখি তাহলে বেঞ্চের শক্তিটা দেখব কখনো। কারণ হুট করেই যদি ইনজুরিতে পড়ে যায় সেরা একাদশের খেলোয়াড়, তখন একটা নতুন ছেলে প্রথম সুযোগ পেয়ে নিজেকে সেভাবে মানিয়ে নেয়াটা কঠিন হবে ওর জন্য। হয়ত পরের ম্যাচে এরকম কিছু একটা দেখতে পারেন যে অনেকেই যারা খেলে নাই তারা খেলবে।’
এই সিরিজে এখনো ম্যাচ না খেলা ক্রিকেটারের সংখ্যা বাংলাদেশের স্কোয়াডে অবশ্য বেশি না। এখনো এই ওয়ানডে সিরিজে ম্যাচ পাননি এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।
ঢাকা প্রিমিয়ার লিগে ওয়ানডে ফরম্যাটে রান বন্যা বইয়ে জাতীয় দলে ফিরে টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে নামা হয়নি বিজয়ের। তামিমের কথায় পরিষ্কার তিন বছর পর ওয়ানডেতে নামবেন বিজয়।
তিনি কার বদলে খেলবে তা অবশ্য দেখার বিষয়। টপ অর্ডার ব্যাটসম্যান বিজয় বিকল্প হিসেবে খেলতে পারেন খোদ অধিনায়ক তামিম, লিটন দাস বা নাজমুল হোসেন শান্তর জায়গায়।
ইবাদতকে জায়গা পেতে হলে বসাতে হবে শরিফুল ইসলাম বা মুস্তাফিজুর রহমানের কেউ একজনকে। বাঁহাতি স্পিনার হওয়ায় তাইজুল ইসলাম হতে পারেন নাসুম আহমেদের বিকল্প।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ লিটন কুমার দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত,ইবাদত ও তাইজুল ইসলাম
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে