তারকা ক্রিকেটারকে হারালো নিউজিল্যান্ড
আয়ারল্যান্ডে দলের প্রথম নেট সেশনের সময় পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করেন মিল্ন। স্ক্যানের পর তার সেরে ওঠার সম্ভাব্য সময় জানা যায়। ইউরোপ সফরের শেষ দিকে অগাস্টের শুরুর দিকে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই টি-টোয়েন্টির সিরিজে তাকে পাওয়া যেতে পারে।
তাই দেশের হয়ে ৪০ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলা এই পেসারকে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউ জিল্যান্ড।
ইউরোপ সফরের বাকি অংশে মিল্নকে না পাওয়ার কথা শুক্রবার বিবৃতিতে জানায় নিউ জিল্যান্ড বোর্ড।
মিল্নের জায়গায় টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে জ্যাকব ডাফিকে। গত মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দিয়ে এই সংস্করণে অভিষেক হয় ডানহাতি এই পেসারের।
আন্তর্জাতিক আঙিনায় পা দিয়েছেন তিনি দেড় বছর আগে; ২০২০ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি খেলা ডাফি সবশেষ এই সংস্করণে খেলেছেন গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে।
আইরিশদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে নিউ জিল্যান্ড। পরে দুই টি-টোয়েন্টি ও এক ওয়ানডেতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা। সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে দলটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)