সৌদি ক্লাবের বিশাল প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে পেতে মোটা অঙ্কের লোভনীয় প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের একটি ক্লাব। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই বিশ্বসেরা তারকা। আপাতত ইউরোপের বাইরে যাওয়ার ইচ্ছা নেই রোনালদোর।
জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে জানানো হয়েছে সৌদির একটি ক্লাব রোনালদোকে পেতে ৩০ মিলিয়ন ইউরো দিতে রাজি। পাশাপাশি দুই বছরে বেতন হিসেবে রোনালদো পেতেন ২৭৫ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে বাংলাদেশী মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ২৮৮৯ কোটি টাকা।
বিশাল এই প্রস্তাবে সাড়া দিলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় হতে পারতেন রোনালদো। কিন্তু তার লক্ষ্য মূলত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনো ক্লাবে যোগ দেয়া।
যদিও সে পথে কোনো অগ্রগতি হয়নি সিআরসেভেনের। এরই মধ্যে রোনালদোকে কেনার দৌড় থেকে সরে দাঁড়িয়েছে চেলসি। প্যারিস সেইন্ট জার্মেইও জানিয়েছে, তারা রোনালদোকে কিনতে আগ্রহী নয়।
এখন শুধু গুঞ্জন রয়েছে বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ব্যাপারে। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচ এরিক টেন হাগ সরাসরিই বলে দিয়েছেন, বিক্রি করা হবে না রোনালদোকে। নতুন মৌসুমে ইউনাইটেডের পরিকল্পনায় ভালোভাবেই আছেন রোনালদো। কিন্তু তিনি নিজে মন থেকে একেবারেই থাকতে চাইছেন না ওল্ড ট্রাফোর্ডে। ধারণা করা হচ্ছে খুব তাড়াতাড়ি বড় কোনো ক্লাবে নাম লেখাতে পারেন রোনালদো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে