আবারো ‘রিজেক্ট’ রোনালদো
তবে রবার্ট লেভানদোভস্কি বায়ার্ন ছাড়ার খবরটা আনুষ্ঠানিকতা পেতেই সেই গুঞ্জন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে ফের সেই গুঞ্জনকে থামিয়ে দিয়েছে বায়ার্ন। রোনালদোর জার্মান এই দলে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লাবটির কোচ জুলিয়ান নাগেলসমান, অলিভার কান আর ও পরিচালক সামির সালিহামিজিচ।
সম্প্রতি জার্মান ফুটবল বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান ফাল্কের সঙ্গে আলাপে নাগেলসমান এই কথা জানান। সেখানে কথা হচ্ছিল রোনালদোর বায়ার্নে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে। এর উত্তরে বাভারিয়ান কোচ বলেন, ‘আমিও সেটা পড়েছি, খবরগুলোর সত্যতা একেবারেই নেই।’
নাগেলসমান অবশ্য প্রথম ব্যক্তি নন যিনি রোনালদোর বায়ার্নে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। এর আগে কান আর সালিহামিজিচও বলেছেন একই কথা। বায়ার্ন ক্রীড়া পরিচালক সালিহামিজিচ বলেছিলেন, ‘রোনালদোর জন্য অনেক সম্মান আছে আমার। বিশেষ করে সে যা অর্জন করেছে তারপর। তবে আমি আবারও বলছি, সে আমাদের আগ্রহে নেই মোটেও।’
এরপর অলিভার কান নিজের পুরোনো কথাটাই বললেন নতুনভাবে। তার ভাষ্য, ‘আমি রোনালদোকে ভালোবাসি, সে অসাধারণ খেলোয়াড়। কিন্তু সব ক্লাবেরই নিজস্ব কিছু দর্শন থাকে। আর আমি নিশ্চিত নয় তাকে এই সময় দলে ভেড়ানোটা বায়ার্ন আর বুন্দেসলিগার জন্য ঠিক বার্তা দেবে কি না। এমন একটা দলবদল আসলেই আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে খাপ খায় না।’
চ্যাম্পিয়ন্স লিগে খেলতে মরিয়া হয়ে আছেন রোনালদো। ক্যারিয়ারের শেষ কয়েক বছরে তিনি ইউরোপের শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ইউনাইটেড আগামী মৌসুমে ইউরোপের সেরা মহাদেশীয় প্রতিযোগিতায় খেলতে পারছে না বলেই এখন দল ছাড়তে চান সিআর সেভেন। চলতি মাসের শুরুতে রোনালদো এই কথা ইউনাইটেডকে জানিয়েও দিয়েছেন।
নতুন মৌসুমের অনুশীলন শুরু করে দিয়েছে ইউনাইটেড, খেলে ফেলেছে দুটো প্রাক মৌসুম প্রীতি ম্যাচও। তবে সেখানে রোনালদোকে দেখা যায়নি একবারও। জানা যাচ্ছে, পারিবারিক কারণে তিনি দলে যোগ দিচ্ছেন না। যার ফলে তার দল ছাড়ার গুঞ্জনটা ভারি হচ্ছে আরও।
তবে ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, রোনালদোকে এ পর্যন্ত পিএসজি, বায়ার্ন ও চেলসি প্রত্যাখ্যান করেছে। ফলে তার ইউনাইটেড ছাড়ার সম্ভাবনা ফিকে হচ্ছে দিনে দিনে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে