এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে ইংল্যান্ডে নতুন ইতিহাস গড়লেন পান্ট
আর ম্যাঞ্চচেস্টারে এদিনের জয়ের অন্যতম প্রধান কাণ্ডারী নিঃসন্দেহে পান্ট। তবে জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিক ব্যাট হাতে ৫৫ বলে ৭১ রান করার পাশাপাশি ৪ উইকেটও নিয়েছেন।
যাইহোক এ দিন সেঞ্চুরি করে রিষভ পান্ট একাধিক নজির গড়ে ফেলেছেন। এশিয়ার প্রথম উইকেটকিপার হিসেবে পন্ত ইংল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে টেস্ট এবং ওডিআই- দুই ফর্ম্যাটেই সেঞ্চুরি করেছেন। এজবাস্টনে পঞ্চম তথা শেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন পন্ত। আবার তৃতীয় তথা শেষ ওডিআই-এও শতরান করলেন তিনি।
পাশাপাশি ভারতের কিপার হিসেবে অ্যাওয়ে টেস্ট (অপরাজিত ১৫৯), অ্যাওয়ে ওডিআই (অপরাজিত ১২৫) এবং অ্যাওয়ে টি-টোয়েন্টিতে (অপরাজিত ৬৫) তিনি সর্বোচ্চ রান করার নজির গড়লেন। এর সঙ্গেই পান্ট এ দিন রাহুল দ্রাবিড় এবং কেএল রাহুলের নজিরও স্পর্শ করলেন। কিপার হিসেবে এশিয়ার বাইরে সেঞ্চুরি করার নজিরও গড়লেন তিনি। এর আগে কিপার হিসেবে খেলতে নেমে এশিয়ার বাইরে সেঞ্চুরি করেছিলেন দ্রাবিড় এবং কেএল।
এর রেকর্ডের পাশাপাশি পান্টের শেষটাও নিঃসন্দেহে মধুর হল। কারণ ভারত টি-টোয়েন্টির মতো ওডিআই সিরিজও ২-১ জিতে গেল।
এ দিন টসে হেরে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৪৫.৫ ওভারে ২৫৯ করে অলআউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ২৬১ রান করে ফেলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)