টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের নাম ঘোষণা
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই মনে হচ্ছিল বাংলাদেশ টি-টোয়েন্টি দলে আসতে পারে অনেকগুলি পরিবর্তন। তার মধ্যে একটি মাহমুদুল্লাহ রিয়াদকে সরিয়ে নতুন কাউকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা।
সে সময় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে দায়িত্ব দিয়ে এগোতে থাকে বিসিবি।
কিন্তু সর্বশেষ ওয়েস্টইন্ডিজ সফরে তার অধিনায়কত্ব নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ২০১৮ সাল থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সর্বোচ্চ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।
অন্য অধিনায়কের তুলনায় পারফরম্যান্স বিবেচনায়ও এগিয়ে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ৪৩ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ। যার মধ্যে জয়লাভ করেছে মাত্র ১৬ টি ম্যাচে এবং পরাজিত হয়েছে ২৬ ম্যাচে। শতকরা বিবেচনায় তিনি বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি অধিনায়ক।
সর্বশেষ ১৫ ম্যাচের মধ্যে বাংলাদেশে জয়লাভ করেছে মাত্র তিনটি ম্যাচে। এর মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে পাপুয়া নিউগিনি, ওমান এবং আফগানিস্তানের বিপক্ষে। তবে বর্তমান সময়ের ব্যাট হাতে ভালো করতে পারছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বশেষ গত বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ।
এরপর ১৩ ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ৩১ রান। তাই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনটাই গুঞ্জন চলছে। আর সেটি যদি হয় তাহলে আগামী জিম্বাবুয়ে সিরিজই দেখা যেতে পারে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একজন কর্মকর্তা দৈনিক সমকালকে বলেছেন, “মাহমুদউল্লাহ গত পাঁচ বছরে এমন কী করেছে যে, টি২০ দলে রাখতে হবে। নিজেরা তো পারফর্ম করছেই না, উল্টো দলকে এলোমেলো করে দিচ্ছে”।
“নিজেরা টিকে থাকার জন্য জুনিয়রদের সব সময় চাপে রাখে তারা। আমার প্রশ্ন হচ্ছে, মাহমুদউল্লাহকে বাদ দিতে এত ভয় কিসে? ওকে জিম্বাবুয়ে সফরে নিতে হলে বিশ্বকাপ দলেও থাকবে। তেমন কিছু ঘটলে খুবই খারাপ হবে।”
জানা গেছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুন করে আবারো পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির একজন পরিচালক দৈনিক সমকালকে আরো জানান, সাকিব আল হাসানকে অধিনায়ক আর নুরুল হাসান সোহানকে সহ-অধিনায়ক করা হচ্ছে টি২০ দলে।
সাকিবকে বলা হবে জিম্বাবুয়েতেই দলের নেতৃত্ব বুঝে নিতে। তিনি রাজি না হলে সহ-অধিনায়ক সোহান নেতৃত্ব দেবেন তিন ম্যাচের সিরিজে। সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হতে পারে মাহমুদউল্লাহকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রাজি হলে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে ক্রিকেট পরিচালনা বিভাগ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ