ব্রেকিং নিউজ: দক্ষিণ আফ্রিকায় খেলবেন বাটলার-লিভিংস্টোন, আরব আমিরাতে মঈন
এই আসরে খেলবেন ফাফ ডু প্লেসি, ডোয়াইন ব্রাভোর মতো টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় ফেরিওয়ালারাও। একই সময়ে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগ। সেই লিগে খেলবেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ৬ দলের এই টুর্নামেন্টের সবগুলো দলের মালিকানায় থাকবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ছয় ফ্র্যাঞ্চাইজি।
কদিন আগে দল কেনার জন্য আগ্রহী ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেয় সিএসএ। এই লিগে দল কিনতে প্রাথমিকভাবে আগ্রহ দেখিয়েছিল ২৯টি প্রতিষ্ঠান। চলতি মাসের শেষের দিকে চূড়ান্ত ছয় দলের ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশ করবে দেশটির ক্রিকেট বোর্ড। সিএসএ’র কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে এখনও দল চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। তবে ছয় দলের এই টুর্নামেন্টের চারটি ফ্র্যাঞ্চাইজি দিয়েছে ভিন্ন তথ্য।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সাউথ আফ্রিকা লিগে দল পেতে যাচ্ছে মুকেশ আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্স, এন শ্রীনিবাসনের চেন্নাই সুপার কিংস, পার্থ জিন্দালের দিল্লি ক্যাপিটালস, মারনসের সানরাইজার্স হায়দরাবাদ, সঞ্জীব গোয়েনকার লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং মনোজ বাদালের রাজস্থান রয়্যালস।
এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজেদের পছন্দের শহর বেছে নেয়ার সুযোগ দেয়া হয়েছে। ক্যাপ টাউনের ফ্র্যাঞ্চাইজিটি নিতে আগ্রহ প্রকাশ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজিটি নিতে চাচ্ছে চেন্নাই সুপার কিংস।
দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন প্রতিষ্ঠানটি সেঞ্চুরিয়নের ফ্র্যাঞ্চাইজি নিতে চায়। যার নাম হতে পারে প্রিটোরিয়া ক্যাপিটালস। লক্ষ্ণৌ সুপার জায়ান্সের মালিকরা ডারবানের ফ্র্যাঞ্চাইজিটি নিতে আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া সানরাজার্স হায়দরাবাদের পোর্ট এলিজাবেথ ও রাজস্থান রয়্যালসের পছন্দ পার্ল।
ছয় ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে চেন্নাই ও মুম্বাই। তারা দল কিনতে ২৫০ কোটি রুপি খরচা করেছে। দক্ষিণ আফ্রিকার এই লিগটি আইপিএলের আদলেই হতে চলেছে। ১০ বছরের চুক্তির জন্য ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ তাদের ১০ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে