বিদায় বেলায় আইসিসিকে ধুয়ে দিলেন বেন স্টোকস
গত বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে চলছে টানা ব্যস্ততা। একই দলের এক সিরিজের পর পরই শুরু হচ্ছে আরেক সিরিজ। ক্রিকেটাররা বিশ্রামের সময় পাচ্ছেন কম।
ইংল্যান্ডের কথাই ধরা যাক। জুন মাসের শুরু থেকে ৫ জুলাই পর্যন্ত সময়ে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ও ভারতের বিপক্ষে খেলেছেন এক টেস্ট। একই সময়ে তাদের আরেকটি দল ওয়ানডে সিরিজ খেলেছে নেদারল্যান্ডসে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষের দুদিন পর শুরু হয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এটা শেষেই শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ শেষে একদিন বিরতি দিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে নামতে হয়েছে ইংল্যান্ডকে। টানা খেলার ধকল। মানসিক ও শারীরিক ক্লান্তিতে প্রায় কাহিল ক্রিকেটাররা।
দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি আছে বৈশ্বিক আসরও। গত বছরই হয়েছে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বছর অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছ আরেকটি। আগামী বছর ভারতে আছে ওয়ানডে বিশ্বকাপ। তার পরের বছর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এশিয়া কাপ, নানান ত্রিদেশীয় সিরিজ তো আছেই।
পুরো বিশ্বের ক্রিকেটারদের কণ্ঠস্বর হয়েই যেন এত খেলার বিপক্ষে চড়া আওয়াজ তুললেন স্টোকস, ‘আমরা তো গাড়ি না। যে মাঠে গেলাম আর ফুয়েল দিয়ে চালিয়ে দিলেন। আমাদের একটা টেস্ট সিরিজের মধ্যেই আরেকটা ওয়ানডে সিরিজ চলছিল। এটা হাস্যকর।’
‘তিন সংস্করণেই এখন অনেক বেশি ক্রিকেট হচ্ছে । আগের চাইতে এটা অনেক কঠিন। খেলোয়াড় হিসেবে চাই যত বেশি সম্ভব খেলতে কিন্তু বিষয়টা যখন ক্লান্তিকর হয়ে যায়। পাঁচ-ছয় মাস পরের ভাবনা নিয়ে উদ্বিগ্ন করে তখন সেটা ভাল কিছু বয়ে আনে না।’
স্টোকসের মতে টানা এরকম ব্যস্ত সূচি চলতে থাকলে সেরা খেলোয়াড়দের সেরা অবস্থায় পাওয়া যাবে না, ‘যত বেশি ক্রিকেট ম্যাচ হবে, খেলাটির জন্য হয়ত ভাল। কিন্তু সবাই ত সেরা পণ্য চায়। চাওয়া থাকে সেরা ক্রিকেটাররা খেলুক। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। সব দলকেই কিছু নির্দিষ্ট খেলোয়াড়কে বিশ্রাম দিতে হচ্ছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে