ব্রেকিং নিউজ: জিম্বাবুয়ে সফরের দলে ফিরছেন রুবেল-শামিমরা
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দুই ভাগে দেশে ফিরবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ২০ ও ২১ জুলাই ক্রিকেটারদের ঢাকায় পা রাখার কথা। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দলের সঙ্গে এখনই দেশে ফিরছেন না। তিনি ছুটি কাটাতে অবস্থান করছে ইংল্যান্ডে। সেখান থেকে ফিরবেন ২২ জুলাই। অবশ্য তার ফেরার আগের দিনই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। এর তিন দিন পরই ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল।
বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা একসঙ্গে টি-টোয়েন্টি আর ওয়ানডে দল ঘোষণা করব। প্রথমে যেহেতু টি-টোয়েন্টি সিরিজ। তাই ২৬ জুলাই যাবে টি-টোয়েন্টি দল। আর ওয়ানডে দল দেশ ছাড়বে ৩০ জুলাই।’
শুধু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমতি পেলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জানাবেন তারা। বিসিবি সভাপতি যেহেতু মঙ্গলবার (১৯ জুলাই) দেশের বাইরে যাচ্ছেন। তাই এদিনই অনুমিত পাওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে ঘোষণা আসবে ২১ জুলাই।
এদিকে জিম্বাবুয়ে সিরিজে দলে থাকছেন না মোহাম্মদ সাইফুদ্দিন ও ইয়াসির আলী চৌধুরী। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ডাক পেয়েও ইনজুরির কারণে মাঠে নামা হয়নি তাদের। পুরোপুরি ফিট না হওয়ায় সে অপেক্ষা তাদের আরও বাড়ছে। ফলে এ দুজনের জায়গায় দলে ঢোকার সুযোগ পেতে পারেন বেশ কয়েকজন।
পেসার হাছান মাহমুদ ও রুবেল হোসেন এবং অলরাউন্ডার শামীম হোসেন সে তালিকায় আছেন সবার আগে। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের স্কোয়াডে থাকায় এ সিরিজে বিবেচনায় থাকছেন না সৌম্য সরকার, মোহাম্মদ মিথুনরা। তবে এনামুল বিজয় ও মুনিম শাহরিয়ার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে এ সিরিজেও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে