ব্রেকিং নিউজ: টি-২০ অধিনায়কত্ব নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত
ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গুঞ্জন উঠেছে জিম্বাবুয়ে বিপক্ষে দল ঘোষণা রাগে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে বৈঠকে বসতে পারে বিসিবি। টি-টোয়েন্টি ক্রিকেটে টাইগারদের ক্রমাগত ব্যর্থতা বিশ্বকাপের আগে ভাবাচ্ছে সমর্থকদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। বাকি দুই ম্যাচে প্রতিরোধবিহনী হেরেছে বাংলাদেশ। তার ওপর শেষ ম্যাচে বোলিং আক্রমণ সাজানো নিয়ে প্রশ্ন উঠেছিল মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে।
দল তো বাজে খেলছেই তার চেয়েও বাজে অবস্থা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটের। ক্রমাগত বাজে খেলে যাওয়া অধিনায়ক পারছেন না দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে। তাই চাপ বাড়ছে অধিনায়ক পরিবর্তনের। এদিকে গুঞ্জন রয়েছে বিসিবিও ভাবছে টি-টোয়েন্টির নেতৃত্ব নিয়ে।
সর্বশেষ ১৫ ম্যাচের মধ্যে বাংলাদেশে জয়লাভ করেছে মাত্র তিনটি ম্যাচে। এর মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে পাপুয়া নিউগিনি, ওমান এবং আফগানিস্তানের বিপক্ষে। তবে বর্তমান সময়ের ব্যাট হাতে ভালো করতে পারছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বশেষ গত বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ।এরপর ১৩ ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ৩১ রান।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একজন কর্মকর্তা দৈনিক সমকালকে বলেছেন, “মাহমুদউল্লাহ গত পাঁচ বছরে এমন কী করেছে যে, টি২০ দলে রাখতে হবে। নিজেরা তো পারফর্ম করছেই না, উল্টো দলকে এলোমেলো করে দিচ্ছে”।
“নিজেরা টিকে থাকার জন্য জুনিয়রদের সব সময় চাপে রাখে তারা। আমার প্রশ্ন হচ্ছে, মাহমুদউল্লাহকে বাদ দিতে এত ভয় কিসে? ওকে জিম্বাবুয়ে সফরে নিতে হলে বিশ্বকাপ দলেও থাকবে। তেমন কিছু ঘটলে খুবই খারাপ হবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে