এশিয়া কাপ বাংলাদেশে হওয়ার সম্ভাবনা কতটা যা জানালো বিসিবি
পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ আরও জানানো হয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি আয়োজন করতে আগ্রহী। অবশ্য লঙ্কান বোর্ড আরও একটি বিকল্প প্রস্তাবও দিয়ে রেখেছে। তাহলো, সংযুক্ত আরব আমিরাতই শেষ কথা নয়। একমাত্র প্রস্তাবিত ভেন্যু নয়। ভারতের পাশে অন্য কোনো দেশেও এশিয়া কাপ হতে পারে।
সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি বলে ভাবা হচ্ছে। যে মুহূর্তে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড না করে দিয়েছে, ঠিক তখন থেকেই বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা নড়ে চড়ে বসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণচাঞ্চল্য, বাংলাদেশে কি হতে পারে এশিয়া কাপের পরবর্তী আসর?
এ ব্যাপারে বিসিবির ভাবনা কী? বিসিবির তাৎক্ষণিক প্রতিক্রিয়াই বা কী? বিসিবি এশিয়া কাপের স্বাগতিক হতে কতটা উৎসাহী? এসব কৌতুহলি প্রশ্ন উঁকি দিচ্ছে অনেকের মনেই।
আজ বৃহস্পতিবার দুপুরে এ ব্যাপারে জাগো নিউজের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘প্রথমত আমরা এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানি না। এসিসি কিংবা লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। যেহেতু আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত হইনি এখনও, তাই এ সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য বা বিবৃতি দেয়াও সমীচীন নয়।’
সুজন যোগ করেন, ‘সত্যিই শ্রীলঙ্কা যদি তাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণে এশিয়া কাপের আয়োজক হতে অপারগতা প্রকাশ করে, তাহলে বিষয়টি নিয়ে এশিয়ার সব ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। কেবল তখনই আমাদের চিন্তাভাবনা বা বক্তব্য দেওয়ার অবকাশ থাকবে। এখন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করাই উত্তম।’
তবে কি বাংলাদেশ আগ্রহী নয় আয়োজক হতে? বিসিবি সিইওর কূটনৈতিক জবাব, ‘এশিয়ায় তো আরও ক্রিকেট খেলুড়ে দেশ আছে। তারাও নিশ্চয়ই আয়োজক হতে চাইবে। দেখা যাক এসিসি কি বলে!’
বিসিবি সিইও মুখে পরিষ্কার কিছু না বললেও ভেতরের খবর, বাংলাদেশ এশিয়া কাপ আয়োজনে আগ্রহী। ইতিহাস জানাচ্ছে, ২০১২ থেকে পর পর তিনবারের এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ এবং সাফল্যের সঙ্গে প্রতিযোগিতার আয়োজন করে সুনামও কুড়িয়েছিল।
আরও একবার সেই সুযোগ আসলে লুফে নিতে পারে বিসিবি। কেননা এশিয়া কাপের আসর বাংলাদেশে হলে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি স্বাগতিক হিসেবে টাইগাররাও বাড়তি সুবিধা পাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট