টি-টোয়েন্টিতে বাংলাদেশের এক্স-ফ্যাক্টর ক্রিকেটারের নাম জানালেন সুজন
এই ফরম্যাটের ক্রিকেটে আগ্রাসী মনোভাব নিয়েই খেলে থাকেন আফিফ। যার ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের জন্য আফিফের মধ্যে ‘এক্স-ফ্যাক্টর’ দেখেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
টাইগার এই টিম ম্যানেজার মনে করেন টি-টোয়েন্টি ক্রিকেটে আফিফের মতো আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে খালেদ মাহমুদ বাংলাদেশ টি-টোয়েন্টি দলের এক্স-ফ্যাক্টর হিসেবে আফিফের প্রসঙ্গ টেনে বলেন,
‘আমি এটা মনে করি না যে, আমাদের দলে কোনো এক্স-ফ্যাক্টর নেই। আমি সবসময় বিশ্বাস করি, আমাদের দলে আফিফই সে এক্স-ফ্যাক্টর। আফিফ যে মানসিকতার ক্রিকেট খেলে থাকে আমাদের দলের জন্য সে ভিন্ন এক ক্রিকেটার।
আমি তার প্রতি মুগ্ধ। তার আক্রমণাত্মক মানসিকতা আমার দারুণ পছন্দ। যদিও মাঝে মাঝে সে ব্যর্থ হয়, এটা হতেই পারে।
সে এখনো তরুণ। তবে সে ছোটখাটো শরীর নিয়েই বড় ছয় মারতে পারে এবং তার পাওয়ার হিটিংয়ের সক্ষমতাও আছে। আমাদের কেবল তার সেরাটা বের আনতে হবে।’
আফিফ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে কিংবা পাকিস্তানের বিপক্ষে কিছু ভালো ইনিংস খেললেও পরিসংখ্যান খুব বেশি সমৃদ্ধ নয়। এই ফরম্যাটে এখন পর্যন্ত ৪৪ ইনিংসে ব্যাট করে ১১৭ স্ট্রাইক রেট, ১৭ গড়ে ৬১৯ রান করেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে