এশিয়া কাপ কোথায় হবে চূড়ান্ত সিন্ধান্ত জানালেন সৌরভ গাঙ্গুলি
তাই বিকল্প হিসেবে এসেছিল আরব আমিরাত, বাংলাদেশ ও ভারতের নাম। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন, আরব আমিরাতেই হবে এবারের এশিয়া কাপ।
বৃহস্পতিবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভা শেষে সংবাদমাধ্যমে গাঙ্গুলি বলেছেন, ‘এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। কারণ তখন সেখানে কোনো বৃষ্টি থাকবে না।’ এবারের এশিয়া কাপটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
উল্লেখ্য, বুধবার আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) লঙ্কানরা বলে দিয়েছে যে, এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার মতো অবস্থায় নেই বোর্ড। শ্রীলঙ্কার উত্তাল পরিস্থিতির কারণে এসএলসি সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগও (এলপিএল) স্থগিত করে দিয়েছে।
এসিসির একটি সূত্র জানায়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে যে, তাদের দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে, বিশেষ করে যখন বৈদেশিক মুদ্রার বিষয়ে উদ্বিগ্ন, তখন দেশে ছয় দলের এই বড় ইভেন্টটি আয়োজন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন