অবিশ্বাস্য ভাবে শেষ হলো আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
বেলফাস্টে আয়ারল্যান্ডের দেয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্বক শুরু করে মিচেল স্যান্টনারের দল। তবে দ্রুত রান তুলতে গিয়ে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। ক্রেইগ ইয়ংয়ের মিডল স্টাম্পের বল খেলতে গিয়ে বোল্ড আউট হন ফিন অ্যালেন। দুই চার ও এক ছক্কায় ৭ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার।
অ্যালেনের বিদায়ের পর থিতু হতে পারেননি আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ড্যান ক্লিভার। জশুয়া লিটলের ব্যাক অব লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে ব্যাটে-বলে ঠিকঠাক টাইমিং না হওয়ায় ডিপ স্কয়ার লেগে দাড়িয়ে থাকা কার্টিস ক্যাম্ফারকে ক্যাচ দেন ক্লিভার।
ক্যাম্ফারের দুর্দান্ত ক্যাচে শেষ পর্যন্ত ৬ বেল ৫ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটতে হয় আগের ম্যাচে ৭৮ রানে অপরাজিত থাকা এই উইকেটকিপার ব্যাটারকে। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মার্টিন গাপটিল। জর্জ ডকলেরের বলে সুইপ করতে গিয়ে শর্ট থার্ডম্যানে থাকা লিটলকে ক্যাচ দেন এই কিউই ওপেনার।
২৫ রান করা গাপটিল ফেরার পর দারুণ এক জুটি গড়েন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তারা দুজনে মিলে যোগ করেন ৮২ রান। দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরির আগে সাজঘরে ফিরে যেতে হয় মিচেলকে। লিটলের দারুণ এক বাউন্সারে তারই হাতে ক্যাচ দিয়ে ৪৮ রানে ফেরেন ডানহাতি এই ব্যাটার।
মিচেল ফিরলেও ৩৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ফিলিপস। শেষ পর্যন্ত ৬ বলে ২৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকা জিমি নিশামকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন তিনি। ডকরেলের বলে দুবার জীবন পাওয়া ফিলিপস অপরাজিত ছিলেন ৫৬ রানে।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে আয়ারল্যান্ড। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন পল স্টার্লিং। এ ছাড়া মার্ক অ্যাডায়ার ১৫ বলে অপরাজিত ৩৭ এবং লরকান টাকার ২৮ রান করেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে