নতুন অধিনায়ক ও তরুণ দলকে নিয়ে যা বললেন মুশফিক
মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়কত্ব হারালে মুশফিক বেজার হবেন, এমন ধারণাও থাকতে পারে অনেকের। এর মধ্যে আবার মুশফিককেও জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।
যদিও টিম ম্যানেজম্যান্ট বলছে বিশ্রামের কথা, কিন্তু মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে ‘সমস্যা’ ছিল, নেতৃত্বে বিসিবি পরিবর্তন চাইছিল, সেটা অস্বীকার করা হয়নি। ছোট ফরম্যাটে মুশফিকের দায়িত্বজ্ঞানহীন শট খেলার প্রবণতা নিয়েও কথা হয়েছে অনেক।
বলা যায়, আপাতত পরীক্ষামূলক হলেও মুশফিক আর মাহমুদউল্লাহকে বাদ দিয়েই আসলে টি-টোয়েন্টিতে দল সাজানোর কথা ভাবছে টিম ম্যানেজম্যান্ট।
সেক্ষেত্রে মুশফিকের মন খারাপ থাকারই কথা। কিন্তু অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার আরও একবার বুঝিয়ে দিলেন, তার কাছে দলটা সবার আগে।
মাহমুদউল্লাহর বদলে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। সিনিয়রদের কেউই নেই সোহানের দলে। তবু মুশফিক এই দলটির প্রতি জানালেন পূর্ণ সমর্থন।
শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজের জন্য নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত হওয়ায় সোহানকে অভিনন্দন। তরুণ দলটির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দলটি আসন্ন সিরিজে ইনশা আল্লাহ ভালো করবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে