ব্যস্ত সূচি নিয়ে এবার যা বললেন বেয়ারস্টো
স্টোকসের অবসরের ঘটনায় ইতোমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের এমন ব্যস্ত সূচি ক্রিকেটারদের উপর বাজে প্রভাব ফেলছে তা এখন হট টপিক। নাসের হুসেইন, মাইকেল ভনের মতো ইংল্যান্ডের সাবেক তারকারাও এমন সূচিকে ‘পাগলাটে’ বলেই অভিহিত করছেন।
ইংলিশ ক্রিকেটারদের ওপর খেলার চাপ বাড়ানোতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেও (ইসিবি) দায়ী করছেন অনেকে। তবে এসবের পক্ষে নন বেয়ারস্ট্রো। কোনো ধরনের সমস্যা না থাকলে সব ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়ার পক্ষে এই ইংলিশ ব্যাটার।
বেয়ারস্টো বলেন, 'স্বাভাবিকভাবেই, চ্যালেঞ্জ আছে। তবে যতদিন সম্ভব সব ফরম্যাটে খেলার চেষ্টা করবো। কোনো একটি সময় হয়তো বিভিন্ন কারণে আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু অদূর ভবিষ্যতে আমি বিরতি নেয়ার কারণ দেখছি না। আমি যতদিন পারবো সব ফরম্যাটে খেলবো।'
এদিকে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেয়ার পর একটি বিবৃতি দিয়েছিলেন স্টোকস। যেখানে তিনি স্পষ্টতই বলেছেন, তিন ফরম্যাট মিলিয়ে ব্যাস্ত সূচি অনুযায়ী খেলা তার পক্ষে সম্ভব নয়। এর ফলেই এক ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
স্টোকস বলেন, ‘আমি ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই নিজের শতভাগ উজাড় করে দিয়েছি। আমার মনে হয় না ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সি এর চেয়ে কম কিছু প্রাপ্য। তবে এখন তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়াটা আমার জন্য অসহনীয় ব্যাপার হয়ে গেছে। ব্যাপারটা এমন নয় যে আমার শরীর এটা সহ্য করতে পারছে না, আমি এভাবে খেলে গেলে ওয়ানডে অধিনায়ক জস বাটলার আরও একজন খেলোয়াড়ের সেবা থেকে বঞ্চিত হবে, যে আমার চেয়ে অনেক বেশি দিতে পারবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live