অনিশ্চয়তার নতুন অধ্যায়ে রিয়াদ, ভারতকে অনুসরণ করে নয় নিজেদের মতো এগোতে চায় বিসিবি
বিশ্রামের আড়ালে হয়তো একপ্রকার সরিয়ে দেওয়া হচ্ছে রিয়াদকে। রিয়াদ প্রসঙ্গে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন"আমরা আজকে রিয়াদকে ডেকেছিলাম এবং ওর সাথে কিছু বিষয় নিয়ে কথা বলেছি। ওর সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিলাম এবার আমরা টি-টোয়েন্টির একটি নতুন টিম পাঠাচ্ছি জিম্বাবুয়েতে।
এই টিমটাকে লিড করার জন্য আমরা নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন্সি দিচ্ছি। এটা আজকে আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি"। ক্যাপ্টেন্সির জন্য নুরুল হাসান সোহানকেই কেন ঠিক করল বিসিবি এ প্রসঙ্গে খালেদ মাহমুদ সুজন বলেন"সাকিব,মুশফিক, মাহমুদুল্লাহ যেহেতু এদের কেউ নেই, তাই ওদের পর সবচেয়ে সিনিয়র সম্ভবত নুরুলই।
তার উপর ওর ঘরোয়া লিগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা ও রয়েছে। এছাড়াও কঠিন সময় দলকে বেশ কয়েকবার অনুপ্রেরণা দিতে দেখা গিয়েছে নুরুলকে। ফলে আমরা ওর পক্ষেই সিদ্ধান্তটা নিয়েছি। অফ ফর্মে থাকা যে কোন ক্রিকেটারকে যেখানে অন্য দেশগুলো দুর্বল প্রতিপক্ষের সাথে খেলার সুযোগ করে দেয়।
সেখানে জিম্বাবুয়েকে সামনে পেয়েও কেন রিয়াদকে খেলতে পাঠানো হচ্ছে না। এমনকি ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিও ফর্ম ফেরাতে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলবেন। ভারতের ফর্মুলা আমরা অনুসরণ করছি না কেন এ প্রশ্নের উত্তরে খালেদ মাহমুদ সুজন বলেন"ভারতকে কি চিন্তা করছে এটা আসলে আমাদের চিন্তা না। আমাদের চিন্তা অবশ্যই আমাদের মত, একটু ভিন্ন।
আমি মনে করি আমরা সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি খেলব। ভারত,দক্ষিণ আফ্রিকা এ ধরনের দল গুলোর সাথে খেলতে হবে আমাদের। এখানে জিম্বাবুয়ের সাথে ফর্ম ফেরানো তেমন কোন গুরুত্বপূর্ণ ব্যাপার নয়।"অর্থাৎ ভারতকে অনুসরণ নয় নিজেদের মতো করেই এগোতে চায় বিসিবি।
সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ব্যাট হৃষ্টপুষ্ট করার সুযোগ পাচ্ছেন না সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ। অনিশ্চয়তার নতুন অধ্যায়ে ঢুকে পড়েছেন মাহমুদুল্লাহ। বিশ্রামের আড়ালে হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারে রিয়াদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live