ভক্তের অবিশ্বাস্য কান্ড: মুস্তাফিজের সাথে দেখা করে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার ও তার ছেলে
শনিবার (২৩ জুলাই) সুযোগ পেয়েই ছেলে-মেয়েকে নিয়ে ঘুরে গেলেন হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দারুণ ভক্ত জাভেদ প্যাটেল ও তার দুই সন্তান। তাইতো মোস্তাফিজকে দেখতে ছুটে এলেন মিরপুরে। এসময় মুশফিকুর রহীমসহ ও আরও কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও সাক্ষাৎ হয় তাদের।
জাভেদ প্যাটেল ২০২০ সালে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে কাজ করছেন। অনেক দিন ধরে আশায় থাকার পর আজ মিরপুরে আসার সুযোগ পেলেন তিনি। সঙ্গে করে নিয়ে এলেন প্রথমবার বাংলাদেশে আসা তার ছেলে-মেয়েকেও।
হোম অব ক্রিকেটে ঘুরা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাভেদ প্যাটেল। তিনি বলেছন, ‘আমি ক্রিকেটের অনেক বড় ভক্ত। বাংলাদেশে এসেছি ২০২০ সালে। আর এখানে নেমেই আমি চিন্তা করেছিলাম একটা ক্রিকেট ম্যাচ দেখবো মাঠে বসে। কিন্তু কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। তবে আজ এখানে আসতে পেরে এবং স্টেডিয়ামটি ঘুরে দেখতে পেরে আমি দারুণ আনন্দিত। আর সঙ্গে করে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি যে প্রথম বাংলাদেশে এসেছে।’
ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার আরও বলেন, ‘ক্রিকেটের বড় একজন ভক্ত হিসেবে এখানে এসে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে দেখা করা এবং মাঠের বাইরে বিহাইন্ড দ্য সিনে কি হয় সেসব দেখে ভালো কিছু সময় কেটেছে। আমি খুব আনন্দিত এবং বিসিবির প্রতি কৃতজ্ঞ আমাকে আজ আতিথেয়তা দেয়ার জন্য।’
ছেলে ও নিজে মোস্তাফিজের অনেক বড় ভক্ত উল্লেখ করে জাভেদ আরও যোগ করেন, ‘আমরা মোস্তাফিজের সঙ্গে দেখা করেছি। তার অনেক বড় ভক্ত আমি। সেদিক থেকে তার সঙ্গে দেখা হওয়াটা আমার ছেলের জন্যও দারুণ কিছু। আমি বাংলাদেশে একটা ম্যাচ দেখতে সত্যি মুখিয়ে আছি। এই বছর আমার সে সুযোগ আছে। একটু আগে মুশফিকের সঙ্গেও আমাদের দেখা হয়েছে। বেশ ভালো লাগছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন