অবসরের মত কঠিন সিদ্ধান্ত নিয়ে নেবেন হার্দিক পান্ডিয়া
তার ধারণা ২০২৩ বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় বলে দিতে পারেন হার্দিক। মূলত ঠাঁসা সূচির কারণে অনেক ক্রিকেটারই নির্দিষ্ট ফরম্যাটে খেলার জন্য এমন সব সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করেন শাস্ত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'সে পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলছে কারণ আগামী বছর ভারতের বিশ্বকাপ হবে। এরপর তাকেও একই সিদ্ধান্ত নিতে দেখবেন। আপনি অন্য ক্রিকেটারদের ক্ষেত্রেও একই জিনিস হতে দেখবেন। তারা ইতোমধ্যে ফরম্যাট পছন্দ করা শুরু করে দিয়েছে। তাদের অবশ্যই এটা করার অধিকার আছে।'
হার্দিক ইতোমধ্যে নিজেকে সীমিত ওভারের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরেও নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি। শাস্ত্রী মনে করেন হার্দিক নিজের পছন্দের ব্যাপারে খুবই স্পষ্ট।
শাস্ত্রীর ভাষ্য, 'খেলোয়াড়রা ইতোমধ্যে নির্দিষ্ট ফরম্যাট বেছে নিচ্ছে যেটা তারা খেলতে পছন্দ করে। হার্দিককে দেখুন, সে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে চায় এবং সে সিদ্ধান্তের ব্যাপারে খুবই স্পষ্ট যে 'আমি আর কোনো ফরম্যাটেই খেলবো না।'
ওয়ানডে ফরম্যাট নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ভারতের এই সাবেক কোচ। তিনি বিশ্বকাপকে জোড় দেয়ার পরামর্শ দিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। সেই সঙ্গে বিশ্বকাপে আর্থিক সুবিধা বাড়ানোরও দাবি জানিয়েছেন এই সাবেক ভারতীয় কোচ।
শাস্ত্রী বলেন, '৫০ ওভারের ফরম্যাট ধীরে ধীরে হারিয়ে যাবে কিন্তু এটা শুধুমাত্র বেঁচে থাকতে পারে যদি আপনি শুধু বিশ্বকাপের ওপর মনোনিবেশ করেন। আইসিসির দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে বিশ্বকাপকে। টি-টোয়েন্টি অথবা ওয়ানডে বিশ্বকাপ যাই হোক না কেন এখানে অর্থের পরিমাণ বাড়াতে হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live