আমি এখন ফল নিয়ে খুব বেশি চিন্তা করি না: সোহান
কিপিংটা অবশ্য ভাল। কিপার সোহানের প্রশংসাই সবার মুখে মুখে। কিপার সোহানের সমালোচক তেমন একটা নেই। এর বাইরে সোহানের সাহস এবং প্রতিকূল অবস্থায় লড়াবু মানসিকতারও সুনাম আছে।
ঘরোয়া ক্রিকেটে একজন সাহসী যোদ্ধা হিসেবে সমাদৃত খুলনার এ ২৮ বছর বয়সী উইকেটকিপার কাম ব্যাটার। প্রতিকুল পরিস্থিতিতে তার লড়াকু মানসিকতাও মোটামুটি প্রমাণিত। ঘরোয়া ক্রিকেটে সোহানের আছে বহু ম্যাচ জেতানো ইনিংস। যার অনেকগুলোই খারাপ অবস্থায় খেলা। আসলে সে কারণেই লিটন দাস ও মেহেদি হাসান মিরাজকে রেখে সোহানকে টি-টোয়েন্টির ক্যাপ্টেন হিসেবে বেছে নেয়া হয়।
কিন্তু যেহেতু পারফরমেন্স আহামরি নয়, তাই সমালোচকদের তীর্যক কথা, সোহানের কি দলে অবস্থান নিশ্চিত? তা নিয়ে সোহানের চিন্তা কী? নিজেকে কী দলে অপরিহার্য্য পারফর্মার মনে হয় তার?
কিপার ছাড়া ব্যাটার সোহান কি অটোমেটিক চয়েজ? তা নিয়ে তেমন মাথা ব্যাথা নেই। সোহানের সোজা-সাপটা জবাব, ‘আমি এসব নিয়ে খুব বেশি চিন্তা করি না। চিন্তা করি, যে সুযোগটা পাবো অবশ্যই চেষ্টা করবো সেখানে শতভাগ দেওয়ার। আমি এখন ফল নিয়ে খুব বেশি চিন্তা করি না। প্রক্রিয়া ঠিক রেখে সততার সঙ্গে কঠোর পরিশ্রম করে যেতে চাই। সেটাই যেন দিতে পারি, ওই লক্ষ্য থাকবে।’
জিম্বাবুয়ে সফরে শুধু দল পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এত কম সময়ে কিইবা করার আছে দল নিয়ে? তিনি বলেন, ‘একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি আমরা। ওয়েস্ট ইন্ডিজ থেকে এসেছি, নির্বাচকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাকে যখন জানানো হলো তখনও কথা হয়েছে। আমাদের এখানে খুব বেশি অপশন বেশি ছিল তা কিন্তু না। যারা কয়েক বছর ধরে খেলছে তারাই খেলছে। এসব নিয়ে আলোচনা করার যে অনেক সময়ও ছিল তাও না। যে দল পেয়েছি তাতে আমি হ্যাপি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ