জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে ওপেনার সংখ্যা ৫, দেখেনিন একাদশে জায়গা পাচ্ছেন যারা
জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের দলের পাঁচজনই ওপেনার। আগের তথ্যগুলো জানা না থাকলে যে কেউই এত বেশি ওপেনার নেওয়ায় অবাক হতো। তবে এখন ব্যাপারটি সবাই স্বাভাবিকভাবেই নিচ্ছে, ওপেনাররা টানা ব্যর্থতায় থাকায় হাতে যথেষ্ট বিকল্প রাখতেই হবে ম্যানেজমেন্টকে। নিঃসন্দেহে ওপেনিংয়ের জন্য সেরা দুই পছন্দ লিটন কুমার দাস এবং এনামুল হক বিজয়।
দলে থাকা বাকি তিন ওপেনার নাজমুল হোসেন শান্ত ,মুনির শাহরিয়ার এবং অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমন। খেলা যেহেতু তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে, তাই কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করতেই পারে ম্যানেজমেন্ট। সেই ক্ষেত্রে লিটনকে একটু নিচে ব্যাট করিয়ে, ওপেনিং এ অন্য কাউকে সুযোগ দেওয়া যেতেই পারে। লিটন ওপেন না করলে পরবর্তী সেরা পছন্দ সম্ভবত মুণিম শাহারিয়ার।
বিপিএলে অসাধারণ পারফর্ম করে লাইমলাইটে আসেন এই ক্রিকেটার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজের প্রতিভার ঝলক দেখাতে পারেননি মুনির। নিজের খেলা তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ২৩ রান করেন মুনিম। সর্বোচ্চ স্কোর ১৭ রান। তাও টিম ম্যানেজমেন্ট বিশেষ করে খালেদ মাহমুদ সুজনের বেশ আস্থা রয়েছে মুনিমের উপর। ইনজুরি কিংবা অন্য কোন কারণে মনিম সুযোগ না পেলে ইমনের ভাগ্য খুলে যেতে পারে। টেকনিক্যালি যথেষ্ট সাউন্ড না হলেও মারকুটে ব্যাটিংয়ের জন্য বেশ খ্যাতি রয়েছে ইমনের।
বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে ঘরোয়া টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও(৪২ বল) ইমনের। ওপেনিং পজিশন ছাড়াও মিডল ওর্ডারে ও ব্যাট করানো যেতে পারে এই ক্রিকেটারকে। ফলে নির্বাচকদের হাতেও বিকল্প বেড়ে যাচ্ছে। দলের পঞ্চম ওপেনার নাজমুল হোসেন শান্তর একাদশে না থাকার সম্ভাবনাটুকুই বেশি। টিম ম্যানেজমেন্টের অগাধ আস্থার বিন্দুমাত্র প্রতিদানও দিতে পারেননি শান্ত। তিন সংস্করণের ক্রিকেটেই ব্যর্থতা গ্রহণ করতে হয়েছে শান্তকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মূলত বিকল্প হিসেবে শান্তকে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত খেলা নিজের ছয় টি-টোয়েন্টিতে ৭৬ রান করেন শান্ত। গড় মাত্র ১২.৭। স্ট্রাইক রেট ১০০ অর্থাৎ ৭৬ বলে ৭৬ রান করেছেন এই ক্রিকেটার। এছাড়াও অন্যান্য সংস্করণেও ব্যর্থতার পাল্লা বেশ ভারী শান্তর। দলে লিটনের জায়গা যেহেতু নিশ্চিত তাই বলাই চলে একাদশে থাকার মূল লড়াই হবে তিন ওপেনার এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার এবং পারভেজ হোসেন ইমনের মধ্যে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত