পাকিস্তানের অবিশ্বাস্য এক রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়ল ভারত
গতকাল রোববার (২৪ জুলাই) ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে আগে ব্যাট করে শাই হোপের সেঞ্চুরির সুবাদে ৩১১ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের স্বীকৃত ব্যাটারদের খানিক নিষ্প্রভতার দিনে জ্বলে ওঠেন অক্ষর প্যাটেল। তার ঝড়ো ৬৪ রানের ইনিংসে দুই বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এতে এগিয়ে যায় ২-০তে।
এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১২টি ওয়ানডে সিরিজ জিতে গড়েছে বিশ্বরেকর্ড। বিশ্বের আর কোনো দেশ নির্দিষ্ট কোনো দেশের বিপক্ষে টানা এতো সিরিজ জিততে পারেনি। ভারতের পর সর্বোচ্চ ১১ সিরিজ জয়ের রেকর্ড পাকিস্তানের দখলে৷ জিম্বাবুয়ের বিপক্ষে এই সাফল্য বাবর আজমদের।
ভারতের জয়ের জন্য শেষ দশ ওভারে প্রয়োজন ছিল ঠিক ১০০ রান। ততক্ষণে সাজঘরে ফিরে গেছেন প্রথম পাঁচ ব্যাটার। অধিনায়ক শিখর ধাওয়ান ৩১ বলে করেন ১৩ রান। শুভমান গিল ৪৩, শ্রেয়াস আইয়ার ৬৩, সুর্যকুমার যাদব ৯ ও সানজু স্যামসন ৫১ রান করে আউট হন।
পরে ওভারপ্রতি দশ রানের মিশনে প্রথমে দীপক হুদার সঙ্গে ৩৩ বলে ৫১ রানের জুটি গড়েন অক্ষর। দীপক ৩৬ বলে ৩৩ রানে আউট হয়ে গেলে বাকি পথ একাই পাড়ি দেন অক্ষর। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ বলে ৫৬ রান। অক্ষরের ঝড়ে যা নেমে আসে ৬ বলে ৮ রানে।
শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন এ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি করে শেষ পর্যন্ত ৩৫ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন অক্ষর। তার ইনিংসে ছিল তিন চারের সঙ্গে পাঁচটি ছয়ের মার। বল হাতেও এক উইকেট নিয়েছিলেন অক্ষর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)