ওয়ানডে ক্রিকেট নিয়ে যা বললেন ডি কক
আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজের পর সিরিজ থাকায় ক্রিকেটাররা সেভাবে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। শারীরিক ও মানসিক ধকল কমাতে এ কারণেই ওয়ানডে ক্রিকেট ছাড়েন স্টোকস। সাম্প্রতিক সময়ে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের ব্যস্ত সূচি দেখে শঙ্কা প্রকাশ করেন অনেক ক্রিকেটারও।
এদিকে সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। বিশ্বজুড়ে চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রাজত্ব। যেখানে ক্রিকেটাররা অল্প কদিন খেলেই বেশি অর্থ উপার্জন করছেন। এ কারণেই প্রশ্ন উঠছে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে।
তবে ওয়ানডে ক্রিকেট ভালোভাবেই থাকবে বলে বিশ্বাস ডি ককের, ‘ওয়ানডে তো ভালোই করছে। এর ভবিষ্যৎ আছে আর আমরাও এখনো ৫০ ওভারের বিশ্বকাপ জিততে চাই। এই সংস্করণে এখনো অনেক কিছুই আছে।’
অবশ্য আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী তিন সংস্করণে খেলে যাওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই অনেক কঠিন বলে মনে করেন ডি কক। এক্ষেত্রে সিনিয়র ক্রিকেটাররা বেছে বেছে খেললে সহজ হবে বলে মনে করছেন তিনি।
সাউথ আফ্রিকার এই উইকেটরক্ষক আরও বলেন, ‘ক্যারিয়ারকে একটা পর্যায়ে নিয়ে যেতে তরুণ বয়সে তিন সংস্করণেই খেলা উচিত। বয়স বাড়লে কাজটা কঠিন হয়ে পড়ে কারণ শরীর সায় দেয় না।’
‘খেলোয়াড়দের জন্য বিষয়টি কঠিন হয়ে উঠছে—তিন সংস্করণে অনেক খেলা এবং সূচি ম্যাচের সংখ্যা বাড়ছে। খেলোয়াড়দের তাই ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে হয়। কেউ যদি তিন সংস্করণই চালিয়ে যেতে পারে, তাহলে ভালো। কিন্তু বাকিদের নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে