সিনিয়রদের এখনো যোগ্যতা আছে: সুজন
সোমবার ক্রিকেটারদের সঙ্গে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মধ্যাহ্নভোজের পর সিনিয়দের প্রতি বিসিবির পূর্ণ আস্থা থাকার কথা জানান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
এসময় সুজন বলেন, ‘একটা না একটা সময় আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। সেটাতো একটা বড় ব্যাপার। কিন্তু ট্রানজিশন পিরিয়ড যে এখনই শুরু হয়ে গেছে আমি সেটা বলব না। আমরা বিশ্বাস করি সিনিয়রদের এখনো অ্যাবিলিটি আছে। আমি মনে করি জুনিয়রদের ঠিক মতো তুলে ধরা আমাদের কাজ।’
আজ দুপুরে জিম্বাবুয়ে সফরের দলের সদস্যদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি। সিরিজের আগে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে বোর্ড। এসময় সোহানকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সুজন।
তিনি জানান, নেতৃত্বে পরিবর্তন কিংবা সিনিয়রদের রাখা না হলেও দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। এই একটা ফরম্যাটে অনেকে বলেছিল পরীক্ষা নাকি, আসলে এটা পরীক্ষা না। এই ফরম্যাটে আমরা এখনো নিজেদেরকে মেলে ধরতে পারিনি। বেসিক্যালি রিয়াদ, মুশফিক স্কোয়াড থেকে বাদ হয়ে গেল, কিংবা সাকিব বাদ হয়ে গেল এটা না, আমার মনে হয় যে আমরা কিছু ছেলেদের দেখতে চাই। তাদের সেরা জায়গাগুলোতে খেলিয়ে তাদের দেখতে চাই তারা কি করে। আমরাতো এদের সম্পর্কে জানি, সিনিয়রদের সম্পর্কে আমাদের জানা আছে তারা কি পারে না পারে।’
সুজন আরো বলেন, ‘একটা ছেলেকে আমরা সুযোগ দিলাম বা এক ইনিংস সুযোগ পেল, মুনিম শাহরিয়ারের কথা যদি বলি দুটা টি-২০ সিরিজে মাত্র দুটা ম্যাচ খেলেছে। একটাতে ইনজুরি ছিল আরেকটা পারফরম্যান্সের কারণে। আমার মনে হয় যে পুরো সিরিজটাই খেলার সুযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের জন্য। প্লেয়ারদের একটা ম্যাচ খেলার পর গ্যাপ দিয়ে আরেকটা ম্যাচ খেলিয়ে আপনি জাজ করতে পারবেন না। জাজমেন্টের জন্য সময় দেয়া দরকার।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে