ছক্কা বা চার খাওয়ার পরের বলেই উইকেট পেয়ে যান সাকিব, দেখেনিন পরিসংখ্যান
কারণ অধিকাংশ সময় ছক্কা কিংবা চার খাওয়ার পরের বলেই ব্যাটসম্যানের উইকেট তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।পরিসংখ্যান বলে আন্তর্জাতিক ম্যাচে সাকিবকে ১৬ বার ছয় মারার পরের বলেই ব্যাটসম্যানকে আউট করেছেন সাকিব ৷ আর চার হজমের পরের বলেই আউট করেছেন ২৪ বার৷ সবমিলিয়ে ৪০ বার চার বা ছয় খাওয়ার পরের বলেই ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ছয় খাওয়ার পরে অন্যান্য বোলাররা যেখানে মুষড়ে পড়ে, সেখানে সাকিব কিভাবে আরো বেশি কার্যকরী হয়ে পড়ে? উত্তরটি বেশ সহজ, সাকিব বিশ্বের অন্যান্য অনেক ক্রিকেটারের চেয়ে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী। পরিস্থিতি যতই খারাপ হোক না কেনো, তিনি সবসময় সাবলীল থাকার চেষ্টা করেন।
খারাপ দিন কিংবা ভালো দিন কোনোটিকেই নিজের উপর খুব একটা প্রভাব বিস্তার করতে দেন না। ছক্কা খাওয়ার পর অন্যান্য বোলাররা যেখানে পরের বল নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। সে জায়গায় একদম ব্যতিক্রমী সাকিব। তিনি এটিকে উইকেট শিকারের একটি সুযোগ বলে মনে করেন।
স্বাভাবিকভাবেই ছক্কা মারার পর ব্যাটসম্যানরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যান। ফলে তখন তারা সাকিবের উপর আরো বেশি চড়াও হওয়ার চেষ্টা করেন। আর তখন সাকিবের কাজ শুধু জায়গামতো বল করা। অধিকাংশ সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী ব্যাটসম্যান সাকিবের ভালো বলেও মারার চেষ্টা করে।
ফলে নিজের উইকেটটা নিজেই সাকিবকে উপহার দিয়ে আসেন ব্যাটসম্যানরা। সাকিবের এই একটি পরিসংখ্যানই চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে, ক্রিকেট কিংবা জীবনের যেকোনো ক্ষেত্রে মানসিকভাবে শক্ত থাকা কতটা জরুরী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live