শেখ মেহেদী বক্তব্যে আরও একবার পরিষ্কার মানসিকভাবে কতটা পিছিয়ে টাইগাররা
তাহলে ফলাফলের এ বিস্তর পার্থক্য কেন? খালেক মাহমুদ সুজনকে এই প্রশ্নটি করা হলে তিনি বলেন"দেখুন আমাদের এই ছেলেরাই তো ওয়ানডেতে সাফল্য নিয়ে আসছে। অর্থাৎ ওদের টেকনিকে খুব একটা সমস্যা নেই। সমস্যাটা নিশ্চয়ই মানসিকতায় রয়েছে। আমাদের একটা উপায় বের করতে হবে এ সমস্যা থেকে বের হওয়ার জন্য।"খালেদ মাহমুদ সুজনের কথাটাই হয়তো সত্য।
মানসিকভাবেই পিছিয়ে রয়েছেন টাইগাররা। গতকাল শেখ মাহাদী হাসান সংবাদকর্মীদের বলেন"আমরা রাসেল কিংবা পোলার্ড নই যে চাইলেই ৬ মারতে পারি। নিজেদের সামর্থর মধ্যে থেকে যতটুকু উন্নতি করা সম্ভব সেটি করতে হবে আমাদের।"৬ তো শুধু আর রাসেল পোলাডরাই মারেন না বাবর আজম, বিরাট কোহলি ,হার্দিক পান্ডিয়ারাও নিয়মিত ছয় মারেন। ভারত ,পাকিস্তান এবং বাংলাদেশের ক্রিকেটারদের শারীরিক গঠন এবং শক্তিমত্তা প্রায় একই। তাহলে ওরা পারলে টাইগাররা কেন পারেন না।
বিষয়টি সহজলভ্য, বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বাসই করেন না তাদের পক্ষে নিয়মিত ছয় মারা সম্ভব। মাঠে যাওয়ার আগেই যেন আত্মসমর্পণ করে দেন অধিকাংশ ক্রিকেটাররা। সংবাদমাধ্যমে বেশ কয়েকবার ক্রিকেটারদের বলতে শোনা গিয়েছে পাওয়ার হিটিংয়ে তাদের দুর্বলতার কথা। আমাদের পক্ষে নিয়মিত ছয় মারা সম্ভব এই বিশ্বাসটাই যদি না থাকে তাহলে যতই প্রস্তুতি নেওয়া হোক, ফলাফল কখনই ফলপ্রসূ হবে না।
এছাড়াও দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বেশ কয়েকবার বলেছেন"আমাদের পক্ষে টি-টোয়েন্টিতে ১৭০ রানের বেশি করা সম্ভব নয়"। যে দলের অধিনায়ক এ তত্ত্বে বিশ্বাসী সে দলের পক্ষে আর যাই করা সম্ভব হোক না কেন, ভালো করা মোটেও সম্ভব নয়। অর্থাৎ টি-টোয়েন্টিতে নিজেদের ভাগ্য বদলাতে হলে, সর্বপ্রথম টাইগারদের বদলাতে হবে নিজেদের মানসিকতা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live