এশিয়া কাপ কোথায় হবে আনুষ্ঠানিক ঘোষণা করলো এসিসি
বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ২৭ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে ছয় দলের এশিয়া কাপ।
অবশ্য শুরু থেকেই এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মাটিতে। তবে সেখানে বর্তমানে চলছে তীব্র অর্থনৈতিক সংকট। সে কারণে শেষ মুহুর্তে ভেন্যু বদলাতে বাধ্য হয়েছেন আয়োজকরা। এ কারণে স্থানীয় দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
এসিসির সভাপতি জয় শাহ সেই বিবৃতিতে জানান, টুর্নামেন্টটি যেন শ্রীলঙ্কাতেই আয়োজন করা যায়, সেজন্য সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন তারা। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়েছে তাদের।
বিবৃতিতে জয় শাহ বলেন, ‘সামনে বিশ্বকাপ, আর তা সামনে রেখে এশিয়ার দেশগুলোর প্রস্তুতির জন্য এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কাতে যেন এশিয়া কাপ আয়োজন করা যায়, তার সব রকমের চেষ্টাই করা হয়েছে। তবে শেষ পর্যন্ত ভেন্যু বদলে আমিরাতেই নিতে হলো। এখানে খেলা হলেও টুর্নামেন্টের স্বাগতিক শ্রীলঙ্কাই থাকবে।’
এর আগে গেল বৃহস্পতিবার বিসিসিআইয়ের কাউন্সিল সভার পরই ভেন্যু সরে যাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। বলেন, ‘এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। কারণ সেটাই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হবে না।’
শ্রীলঙ্কার আয়োজন অনিশ্চিত হয়ে যাওয়ার পর থেকে গুঞ্জন ছিল বাংলাদেশ বা ভারতের কোথাও এবারের আসর আয়োজনের। তবে সৌরভের কথাতেই পরিষ্কার হয়ে যায়, বৃষ্টির কারণেই সেটা হচ্ছে না আর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে