‘তা আমার ভাববার ব্যাপার না, ভাবিও না’
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ৪ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট।
দেশ ছাড়ার আগের দিন মিঠুন বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয়। এগুলো সামলানোর সামর্থ্য না থাকলে আমি ক্রিকেট খেলতে পারব না। সেটা সামলানোর মত মানসিক দৃঢ়তা থাকতে হবে। এ জন্য আমি যথেষ্ট সময় পেয়েছি।’
‘সময় পেয়ে ক্রিকেটে ফিরেছি, ক্রিকেট খেলছি। এখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কীভাবে সর্বোচ্চটা দিতে পারি সেটিতেই আমার পূর্ণ মনোযোগ। আর কোনদিকে কী হচ্ছে তা আমার ভাববার ব্যাপার না, ভাবিও না।’
যদিও ‘এ’ দলের সফর, তবে মিঠুন এগুলোকে দেখছেন বাংলাদেশের আরেকটিই দল হিসেবেই। চ্যালেঞ্জ উতরে ভালো করতে চান তিনি, ‘আমরা বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। এটা বাংলাদেশেরই দ্বিতীয় সেরা দল। আশা করি আমরা সেখানে ভালো করতে পারব।’
এই সফরে চারদিনের ম্যাচের সিরিজ শেষে ৫০ ওভারের ম্যাচ খেলতে নামবে দল দুটি। সিরিজের প্রথম ৫০ ওভারের ম্যাচ হবে ১৬ আগস্ট। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৮ ও ২০ আগস্ট। সবগুলো ম্যাচই হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে।
বাংলাদেশ ‘এ’ দল (চার দিনের ম্যাচ): সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী, এনামুল হক।
বাংলাদেশ ‘এ’ দল (৫০ ওভারের ম্যাচ): সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে