ব্রেকিং নিউজ: আকাশ ছোঁয়া বাজেটের আমিরাত টি-২০ লিগ
আসছে সংযুক্ত আরব আমিরাতের আমিরাত টি-টোয়েন্টি লিগ। ধন কুবেরদের দেশ বলে কথা। এখানে টাকার ছড়াছড়ি তো থাকবেই। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে প্রতি মৌসুমে আমিরাত টি-টোয়েন্টি লিগ শীর্ষস্থানীয় খেলোয়াড়দের দেবে সাড়ে চার লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা।
ক্রিকইনফো’র প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ৯ ধরনের ক্যাটাগরিতে বেতন দেওয়া হবে খেলোয়াড়দের। সর্বোচ্চ ক্যাটাগরির খেলোয়াড়দের দেয়া হবে ১ লাখ ১০ হাজার ডলার বোনাসের সঙ্গে পারিশ্রমিক দেয়া হবে ৩ লাখ ৪০ হাজার ডলার। আর সর্বনিম্ন ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১০ হাজার ডলার।
তুলনা করতে গেলে আইপিএলে বেতন ভুক্ত শীর্ষস্থানীয় খেলোয়াড়রা প্রতি মৌসুমে পান ২০ লাখ ডলারেরও বেশি। পাকিস্তানের পিএসএলে শীর্ষস্থানীয় খেলোয়াড়রা পান ২ লাখ ডলার। ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে সর্বোচ্চ শীর্ষস্থানীয় খেলোয়াড়রা পান ১ লাখ ৬৪ হাজার ডলার। অস্ট্রেলিয়ার বিগ-ব্যাশের শীর্ষস্থানীয় খেলোয়াড়রা পান ২ লাখ ৩৮ হাজার ডলার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মানদণ্ড অবশ্য প্রতি আসরের আগে ঠিক হয়। সেটাও সামান্য।
আগামী ৬ জানুয়ারি থেকে ৬টি দল নিয়ে শুরু হবার কথা রয়েছে আমিরাত টি-টোয়েন্টি লিগ। প্রতিটি দলে ১৮ জন খেলোয়াড়ের ১২ জন টেস্ট খেলুড়ে দেশের, ৩ জন আমিরাতের আর দুজন আইসিসি’র সহযোগী দেশগুলোর এবং একজন সংযুক্ত আরব আমিরাত অ-২৩ দলের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে