রাইলি রুশোর ব্যাটিং ঝড়ে টি-২০ তে ৩৫৬ রানের অবিশ্বাস্য ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অবশ্য হাসেনি রুশোর ব্যাট। বৃহস্পতিবার রুশো একাই কাঁপিয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। তার ৫৫ বলে ৯৬ রানের অপরাজিত ইনিংসে ইংল্যান্ডকে ৫৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, সিরিজে ফিরিয়েছে সমতা।
কার্ডিফে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাবে নিজেদের ২০ ওভার পুরো খেলতেও পারেনি ইংল্যান্ড। ইনিংসের ২০ বল বাকি থাকতেই ১৪৯ রানে গুটিয়ে যায় তারা।
ওভারপ্রতি প্রায় সাড়ে ১০ রান করে তোলার লক্ষ্যে ইংল্যান্ডের প্রায় সব ব্যাটারই চালিয়ে খেলেছেন। কিন্তু কেউ উইকেটে টিকে থেকে বড় ইনিংস খেলতে পারেননি। জনি বেয়ারস্টো ২১ বলে ৩০, জস বাটলার ১৪ বলে ২৯, মইন আলি খেলেছেন ১৭ বলে ২৮ রানের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি করে উইকেট নেন তাবরাইজ শামসি ও আন্দিল ফেলুকায়ো। এছাড়া লুঙ্গি এনগিডি ২.৪ ওভারে মাত্র ১১ রান খরচায় নেন ২ উইকেট। তাদের তোপে পড়েই ১৬.৪ ওভারে গুটিয়ে যায় ইংলিশরা।
ম্যাচের প্রথম ইনিংসে চতুর্থ ওভারে উইকেটে গিয়ে আর আউটই হননি রুশো। ক্যারিয়ারসেরা ইনিংসে দশটি চার ও পাঁচটি বিশাল ছয়ের মার দিয়ে ৯৬ রান করেন তিনি। এছাড়া রেজা হেন্ডরিকসের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৫৩ রানের ইনিংস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live