অবিশ্বাস্য ভাবে শেষ হলো ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ
ওয়ানডে সিরিজে বিশ্রাম নেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছিলেন রোহিত, ঋষভ পন্থ, রবিচন্দ্র অশ্বিন, দীনেশ কার্তিকসহ একাধিক তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তাদের দাপটেই সিরিজে লিড নিয়েছে ভারত।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৬৪, কার্তিকের ৪১ ও সূর্যকুমার যাদবের ২৪ রানে ভর করে ৬ উইকেটে ১৯০ রান তোলে সফরকারীরা। এদিন রানের খাতা খুলতে পারেননি শ্রেয়াস আইয়ার। দ্রুত সাজঘরে ফিরেন পন্থ ও হার্ডিক পান্ডিয়া।
ক্যারিবীয়ান বোলারদের মধ্যে আলজারি জোসেফ ২টি এবং ওবে ম্যাকয়, জেসন হোল্ডার, আকিল হোসেন ও কিমো পল নেন একটি করে উইকেট।
১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। দলের হাল ধরতে পারেননি কাইল মায়ার্স, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল বা সিমরান হেটমায়াররা। ৮ উইকেটে ১২২ রানেই থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস।
ভারতীয় বোলারদের মধ্যে আর্শদ্বীপ সিং, রবিচন্দ্র অশ্বিন, রবি বিষ্ণয় নেন দুটি করে এবং ভুবনেশ্বর কুমার ও রবিন্দ্র জাদেজা নেন একটি করে উইকেট। ১৯ বলে দুই ছক্কা ও চারটি চারে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন কার্তিক। আগামী সোমবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে