এটা নিয়ে ইদানিং বেশি কথা হচ্ছে: তামিম
তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ে বিপক্ষে পরিষ্কারভাবেই আসন্ন সিরিজে ফেভারিট বাংলাদেশ দল। তার ওপর পঞ্চাশ ওভারের এই সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ নয়। তাই এই সিরিজে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ ছিল আরো বেশি। যা সদ্য সমাপ্ত উইন্ডিজ সিরিজেই চেয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল।
তবে শক্তিমত্তা যাচাইয়ের পথে যে বাংলাদেশ দল হাঁটবে না সেটার প্রমাণ মিলেছে উইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতেই। এবার জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের জন্যও পুর্ণ শক্তির স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অর্থাৎ এবারও পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাবে না টাইগাররা।
এই সফরে অংশ নিতে রাতে দেশ ছাড়ার আগে তামিম জানিয়েছেন, এটি পাড়ার কোনো খেলা নয় যে চাইলেই একে-ওকে নামিয়ে দেবেন। বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না তরুণ বা বৃদ্ধ, এটা নিয়ে ইদানিং বেশি কথা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘যারা ক্যাপেবল, তারাই সুযোগ পাবে বিশেষত ১৫ জনে। সেরা একাদশ আমরা বেছে নেব। ১৫ জনে অনেক সময় অনেকে গেম টাইম পায় না। এরকম যদি সুযোগ থাকে, আমরা খেলাতে পারি, দলের জন্য ভালো হবে।’
ওয়ানডে অধিনায়ক এরপর বলেন, ‘কিন্তু যেটা বললাম, এটা আন্তর্জাতিক ক্রিকেট, আন্তর্জাতিক সিরিজ। পাড়ার কোনো খেলা না যে, আমি একে-ওকে খেলালাম। যেই হোক, যে ডিজার্ভ করে জায়গা, সে অবশ্যই খেলবে।’
তামিম যোগ করেন, ‘আমার তো মনে হয় তরুণরা সব সুযোগই পাচ্ছে এখন। একটা দলে ১৫ জন থাকে, সবাইকে তো খেলানোর সুযোগ থাকে না। আপনি যদি শেষ সিরিজেও দেখেন, তরুণরাই খেলেছে। এই সিরিজে মুশফিক ঢুকছে, সে আমাদের জন্য সবাই খুব খুব গুরুত্বপূর্ণ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে