অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার
বর্তমানে বার্বাডোজ নারী ক্রিকেট দলের হয়ে কমনওয়েলথ গেমসে রয়েছেন ডটিন। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুঃস্বপ্নের মতো একটি ম্যাচই কেটেছে তার। যেখানে ব্যাট হাতে ২২ বলে ৮ রান করার পর বোলিংয়ে এক ওভারেই খরচ করেন ২৫ রান। এই ম্যাচের পরপরই অবসরের সিদ্ধান্ত জানান ডটিন।
তবে সবধরনের ঘরোয়া ক্রিকেটে খেলার ঘোষণা দিয়েছেন তিনি। চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া নারী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটের প্রথম আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়কত্ব করার কথা রয়েছে তার। এছাড়া বার্বাডোজের হয়ে কমনওয়েলথ গেমসে শেষ ম্যাচ খেলবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অবসরের ঘোষণা দিয়ে ডটিন লিখেছেন, ‘পুরো ক্যারিয়ারে আমাকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। কিন্তু বর্তমানে দলের পরিবেশ আমার পারফরম্যান্স বাড়ানোর মতো সহায়ক নয়। এই পরিবেশে আমি আমার সেরা খেলতে পারবো না কারণ এখানে আমার সামর্থ্যকে খাটো করে দেখা হয়েছে।’
ওয়েস্ট ইন্ডিজ নারী দলের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার ডটিন। ক্যারিবীয়দের জার্সি গায়ে খেলেছেন ১৪৩ ওয়ানডে ও ১২৪ টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়া বার্বাডোজের হয়েও খেলেছেন ২টি কুড়ি ওভারের ম্যাচ। সবমিলিয়ে ওয়ানডেতে ৩৭২৭ ও টি-টোয়েন্টিতে করেছেন ২৬৯৭ রান।
২০১০ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন ডটিন। যা নারী-পুরুষ সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছিল। ২০১৭ সালে ডেভিড মিলার ৩৫ বলে সেঞ্চুরি করে এটিকে দুইয়ে ঠেলে দেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে