স্পিনে বিষে নিল জিম্বাবুয়ের ব্যাটাররা, দেখেনিন সর্বশেষ স্কোর
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন জিম্বাবুয়ের দুই ওপেনার। রেগিস চাকাবাহ এবং অধিনায়ক ক্রেইগ আরভিন। উদ্বোধনী জুটিতে ২৯ রান তোলেন এই দুই ব্যাটার। এরপর চতুর্থ ওভারের প্রথম বলে রেগিস চাকাবাহকে আফিফের তালুবন্দি করেন নাসুম আহমেদ। আউট হওয়ার আগে ১০ বলে ১৭ রান করেন তিনি।
এক ওভার বিরতিতে মাহেদি হাসানের জোড়া আঘাতে চাপে পড়ে জিম্বাবুয়ে। ৫ম ওভারের দ্বিতীয় বলে ওয়েসলি মাধেভেরকে বোল্ড করেন মাহেদি হাসান। পরের বলে ভয়ংকর সিকান্দার রাজাকে ফেরান তিনি। এতেই ৪৫ রানে তিন উইকেট হারায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন এবং এই ম্যাচের অধিনায়কত্ব করা মোসাদ্দেক হোসেনও যুক্ত হন উইকেট শিকারির তালিকায়। বল হাতে আসে বাংলাদেশ অধিনায়ক শন উইলিয়ামসকে ফেরান। মাত্র ২ রানে ফেরেন এই ব্যাটার। জিম্বাবুয়ে ৫৪ রানে হারায় চতুর্থ উইকেট।
এরপর বল হাতে আসেন দলে ডাক পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ। বল হাতে এসে প্রথম ওভারেই তুলে নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনকে। ১০ ওভারের প্রথম বলে বলে আরভিনকে স্ট্যাম্পিং করেন এনামুল হক বিজয়। এতেই মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। আউট হওয়ার আগে ২৭ বলে ২৪ রান করে আরভিন।
এই রিপোর্ট লেখা অবধি জিম্বাবুয়ের সংগ্রহ ১১ ওভারে ৫ উইকেটে ৫৮ রান। উইকেটে আছেন মিল্টন শুম্বা ১ এবং রায়ান বার্ল ২ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন