সূর্যকুমার যাদব ৮১৬, বাবর আজম ৮১৮
এমন ইনিংসের পর আইসিসি টি-টোয়েন্টি ব্যাটার ব়্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সূর্য। তিন ধাপ এগিয়ে তিনি এখন চলে এসেছেন দুই নম্বরে। এখন নিঃশ্বাস ফেলছেন শীর্ষে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ঘাড়ে।
সূর্যকুমারের সংগ্রহ এখন ৮১৬ পয়েন্ট। বাবরের পয়েন্ট ৮১৮। অর্থাৎ সূর্যের সঙ্গে বাবরের মাত্র ২ পয়েন্টের ব্যবধান। পরের টি-টোয়েন্টিতে ভালো করলে সূর্যের সুযোগ থাকবে পাকিস্তান অধিনায়ককে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নেওয়ার।
প্রথম দশে সূর্য ছাড়া ভারতের আর কোনও খেলোয়াড় নেই। অর্থাৎ রোহিত বা কোহলি নন, আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী ভারতের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার এখন সূর্যকুমার।
ভারতের আরেক ব্যাটার ইশান কিষাণ ১৪ নম্বরে জায়গা পেয়েছেন। ১৬ নম্বরে রয়েছেন রোহিত শর্মা। লোকেশ রাহুল রয়েছেন ২০ নম্বরে। বিরাট কোহলি টি-টোয়েন্টিতে আর প্রথম ২০ জন ব্যাটারের মধ্যেও নেই। নামতে নামতে একেবারে ২৮ নম্বরে নেমে গিয়েছেন।
বাবর আজম যথারীতি এক নম্বর জায়গা ধরে রেখেছেন। তিনে রয়েছেন তারই স্বদেশি মোহাম্মদ রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম রয়েছেন চারে। পাঁচে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান।
বোলার ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড, দুইয়ে দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি, তিনে আফগানিস্তানের রশিদ খান। চারে আছেন আদিল রশিদ, পাঁচে অ্যাডাম জাম্পা। সেরা দশে কোনো পরিবর্তন নেই।
অলরাউন্ডার ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে আফগানিস্তানের মোহাম্মদ নবি। দুইয়ে বাংলাদেশের সাকিব আল হাসান, তিনে ইংল্যান্ডের মঈন আলি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে