বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে মিঠুন-নাঈমের ব্যাটিং, দেখেনিন সর্বশেষ স্কোর
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে এ দিন মোটে চার ঘণ্টা ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ। মূলত আউটফিল্ডে সমস্যার কারণে ম্যাচের মাঝে প্রায় চার ঘণ্টা খেলা বন্ধ ছিল। মাঠকর্মীরা মাঠ ঠিক করার পর আবারও নামে দুই দল। ম্যাচ শুরু হতেও বিলম্ব হয় বাজে আউটফিল্ডের কারণে।
এ দিন ব্যাটিং করতে নেমে শুরুটা অবশ্য ভালো করেনি 'এ' দল। মাহমুদুল হাসান জয়কে শুরুতেই হারায় তারা। মার্কুইনো মাইন্ডলির বলে তারই হাতে ক্যাচ দিয়ে ফেরেন জয়। ১৩ বলে কোনো রান করতে না পেরে আউট হন তরুণ এই ওপেনার। জয় ফেরার পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাদমান ইসলাম ও সাইফ হাসান। তবে তাদের জুটিকে দীর্ঘস্থায়ী হতে দেননি মার্কুইনো।
জয়ের পর সাইফকেও ফেরান ডানহাতি এই পেসার। মার্কুইনোর গুড লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইফ। চারটি চারের সাহায্যে ৩১ বলে ২০ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। দ্রুতই ফেরেন ফজলে মাহমুদ রাব্বি। ৬ বলে ১ রান করে মার্কুইনোর বলে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
রাব্বি ফেরার পর আউট হয়েছেন সাদমানও। জাস্টিন গ্রিভসের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে ৪৬ বলে ১৭ রান করেছেন সাদমান। বাঁহাতি এই ব্যাটারের দ্রুতই আউট হয়েছেন জাকির হাসান।
জাস্টিনের মিডল স্টাম্পের বলের লাইন মিস করে বোল্ড হন বাঁহাতি এই ব্যাটার। ৬ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন জাকির। এদিকে ১৫ রানের সময় জীবন পান মিঠুন। জাস্টিনের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। তবে কিপার ক্যাচটি লুফে নিতে না পারায় বেঁচে যান মিঠুন।
সুযোগ কাজে লাগান মিঠুন। দিন শেষে অপরাজিত থাকেন ৭৯ বলে ৪২ রান করে। এ ছাড়া ৪৫ বলে ২৩ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন আটে নামা নাঈম। ৯১ রানে ছয় উইকেট হারানো দলটি খানিকটা স্বস্তিতে ফিরেছে মিঠুন-নাঈমের ৬৭ বলে গড়া ৪৪ রানের জুটিতে।
প্রথম দিনের খেলা শেষে সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ দল- ১৩৫/৬ (৪৩ ওভার) (মিঠুন ৪২*, নাঈম ২৩*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে