জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর যাদেরকে দুষলেন অধিনায়ক তামিম ইকবাল
৮ বছর, ১৯ ম্যাচ পর ওয়ানডেতে জিম্বাবুয়ে হারাল বাংলাদেশকে। বাংলাদেশ কি এই হারের জন্য প্রস্তুত ছিল? উত্তরটা না! নাহ, অধিনায়ক সরাসরি বলেননি। তবে বুঝিয়ে দিয়েছেন, এমন দিনটি দেখতেই হতো। হারের পেছনে তামিম দুটি কারণ বলেছেন। প্রথম, ব্যাটিংয়ে আরো কিছু রান কম হওয়া। দুই, ক্যাচ মিস।
হারারেতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ৩০৩ রান করে। একাদশে ৮ ব্যাটসম্যান নিয়েও ব্যাটিং বান্ধব উইকেটে ৩০৩ রান যে কম তা বোঝা গেল ম্যাচের পর। বিশেষ করে উইকেটে শুরুর আর্দ্রতা কাটিয়ে উঠার পর ২২ গজ যে রানের ফোয়ারা তা বোঝা গেল দ্বিতীয় ইনিংসে। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা আশানুরুপ ঝড় তুলতে পারেননি।
তামিম সেই কথাই বলেছেন,‘আমাদের আরও ১৫-২০ রান বেশি করা উচিত ছিল। আমরা ১ উইকেটে ২৫০ রানের মতো অবস্থায় ছিলাম। এ অবস্থায় থাকলে একটু দ্রুত রান তোলা দরকার ছিল, যেন আমরা ওই অতিরিক্ত ১৫-২০ রান করতে পারি।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ৩-০ ব্যবধানে জিতলেও দলের গ্রাউন্ড ফিল্ডিং নিয়ে চরম বিরক্ত ছিলেন তামিম। কেউ না কেউ ক্যাচ ছাড়ছেন-ই। মিস ফিল্ডিংয়ে রানও বেড়িয়ে যাচ্ছে। তামিমের ভয় ছিল, ক্যাচ মিস করে যেকোনো দিন বাংলাদেশ ম্যাচ হারবে। শুক্রবার হারারেতে সেরকম কিছু হয়েছে। দুই সেঞ্চুরিয়ান কাইয়া ও রাজা ফিল্ডারদের হাতে জীবন পেয়েছেন। এনামুল মিস করেছেন স্টাম্পিং।
আক্ষেপ করে তামিম বলেছেন,‘প্রতিদিন আমি ক্যাচিংয়ের কথা বলি। কোনো না কোনো দিন তো এটা আমাদের হারের কারণ হতো। এটাই হয়তো সেই দিন ছিল। কারণ, টি-টোয়েন্টিতে আমরা অনেকবার ক্যাচ ফেলেছি। কিন্তু ম্যাচ জিতে গিয়েছি। কিন্তু যখন এমন ভালো উইকেটে আপনি ৪টা ক্যাচ ফেলবেন, তাহলে আপনি বেশি ম্যাচ জিতবেন না। এখন মনে হচ্ছে। এটা নিয়ে আমাদের ভাবতে হবে পরের ম্যাচের আগে।’
ফিল্ডিং নিয়েও তার কণ্ঠে ছিল একই সুর,‘অনেক সহজ রান দিয়েছি। এই মাঠে ২ রান হবে। কারণ, এক পাশটা বিশাল। এটা নিয়ে আমি ভাবছি না। কিন্তু সহজগুলো, যেগুলো সহজেই ডট বল হতে পারত, সেগুলো থামাতে পারলে আমরা আরও চাপ সৃষ্টি করতে পারতাম। এগুলো অবশ্যই কষ্ট দেয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে